হোম > সারা দেশ > পিরোজপুর

পিরোজপুরে যৌথ বাহিনীর অভিযানে সাবেক কাউন্সিলরের বাড়ি থেকে এয়ারগান উদ্ধার

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরে যৌথ বাহিনীর অভিযানে সাবেক কাউন্সিলরের বাড়ি থেকে একটি এয়ারগান উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার শারিকতলা ইউনিয়নের ডুমুরিয়া গ্রাম থেকে এটি উদ্ধার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. মুকিত হাসান খান আজকের পত্রিকাকে এ তথ্য জানান। 

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, সেনাবাহিনীর মেজর জাহিদ ও জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুকিত হাসান খানের সমন্বয়ে সেনাবাহিনী, পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযান চালায়। তারা জেলার সদর উপজেলার শারিকতলা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের কাসেম ফকিরের ছেলে জালাল ফকিরের ঘর থেকে এয়ারগানটি উদ্ধার করে। 

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুকিত হাসান খান জানান, অভিযানের খবর টের পেয়ে জালাল ফকির পালিয়ে যায়। তিনি পিরোজপুর পৌর সভার সাবেক কাউন্সিলর। তাঁর বিরুদ্ধে সদর থানায় চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে এবং এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

অনিয়মের অভিযোগে পিরোজপুর জেলা হাসপাতালে দুদকের অভিযান

অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানার পর কারখানা বন্ধের নির্দেশ

নেছারাবাদে নিখোঁজের পরদিন ধানখেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার

মায়ের সমাধির পাশে জুতা, খালে মিলল ৩ বছরের শিশুর মরদেহ

মা ছেড়ে গেছেন, দুর্ঘটনায় বাবা নিহত, হাসপাতালে কাতরাচ্ছে ছোট্ট নাঈম

পিরোজপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ট্রলার থেকে বিপুল ভারতীয় শাড়ি-পাঞ্জাবি উদ্ধার

আদালতে সাক্ষ্য দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে বিবস্ত্র করার অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে

স্কুল ফিডিংয়ের দুধ চুরি: ছাত্রদল নেতা বহিষ্কার

নেছারাবাদে স্কুল ফিডিংয়ের ৩০ প্যাকেট দুধ চুরির পর ২৭ প্যাকেট ফেরত