হোম > সারা দেশ > পিরোজপুর

সৌদির সঙ্গে মিল রেখে নাজিরপুরে ঈদ উদ্‌যাপন

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন পিরোজপুরের নাজিরপুর উপজেলার ৭ নম্বর শেখমাটিয়া ইউনিয়নের রঘুনাথপুর ও খেজুরতলা গ্রামের প্রায় ৮০টি পরিবার। আজ সোমবার সকাল ৮টায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ওই গ্রামের আল-অমীন জামে মসজিদে রঘুনাথপুর ও খেজুরতলা দুই গ্রামের মুসল্লিরা নামাজ আদায় করেন। 

জানা যায়, নামাজে আগত প্রায় ১০০ মুসল্লি অংশ নেয়। নামাজে ইমামতি করেন মাওলানা কামরুজ্জামান। তিনি পেশায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। নামাজ শেষে সবাই যাতে সুস্থ ও স্বাভাবিকভাবে পরিবার পরিজন নিয়ে জীবনযাপন করতে পারেন সে বিষয়ে মোনাজাত করা হয়। নামাজ শেষে সবাইকে মিষ্টিমুখ করানো হয়। 

দীর্ঘ ১২ বছর ধরে আহলে হাদিসের অনুসারী শেখমাটিয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য বাবুল খান ও শেখমাটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিব ডাকুয়া তাঁর অনুসারীরা ওই দুই গ্রামের ৮০টি পরিবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা রাখা ও ঈদ উদ্‌যাপন করে আসছে।

পিরোজপুরের নেছারাবাদ: পাইলিং করে বন্ধ সেতু নির্মাণ

পাইলিং করে নির্মাণ বন্ধ ২২ কোটির সেতুর

রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় যুব পুরস্কার পেলেন নেছারাবাদের শিরিন খানম

১৬ বছরেও পূর্ণাঙ্গ কমিটি হয়নি, মৃত আহ্বায়কের কমিটিতেই চলছে নেছারাবাদ যুবদল

ঋণে জর্জরিত জেলেদের জীবনে নিষেধাজ্ঞা যেন অভিশাপ

নেছারাবাদে বিএনপির সাবেক নেতার বিরুদ্ধে যুবদল কর্মীকে মারধরের অভিযোগ

পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তায় সাঈদীর মামলার বাদী মানিক পশারীর লাশ দাফন

সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার

পিরোজপুরে বৃদ্ধকে মারধরের অভিযোগে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

নাজিরপুরে ট্রলারডুবির ৩ দিন পর গৃহবধূর মরদেহ উদ্ধার