হোম > সারা দেশ > পিরোজপুর

পিরোজপুরে বিদেশি পিস্তল, গাঁজাসহ যুবক আটক

পিরোজপুর প্রতিনিধি

‎পিরোজপুরের সদর উপজেলায় অস্ত্র ও গাঁজাসহ মো. রাজিব খান নামের এক যুবক আটক। ছবি: আজকের পত্রিকা

পিরোজপুরের সদর উপজেলায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গাঁজাসহ মো. রাজিব খান (৩৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আজ ‎রোববার সন্ধ্যার দিকে উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

রাতে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক মো. রাজিব শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের মৃত নূর মোহাম্মদ খানের পুত্র।

‎পুলিশ জানায়, আজ সন্ধ্যায় উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রাম থেকে রাজিব খানকে আটক করে পুলিশ। ‎পরে তাঁর বসতঘরে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিনটি গুলিসহ ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

‎পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী জানান, আটক রাজিব খান বর্তমানে পিরোজপুর সদর থানা-পুলিশের হেফাজতে রয়েছেন। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রক্রিয়া চলছে।