হোম > সারা দেশ > পিরোজপুর

পিরোজপুরে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৫ পুলিশ প্রত্যাহার

পিরোজপুর প্রতিনিধি

ইন্দুরকানি থানা। ছবি: সংগৃহীত

পিরোজপুরের ইন্দুরকানিতে সামাজিক অনুষ্ঠান থেকে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় পাঁচ পুলিশ কর্মকর্তা ও কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে গতকাল বুধবার তাঁদের জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

তাঁরা হলেন এসআই পলাশ সাহা, এএসআই মোহাম্মদ আলমগীর হোসেন, এএসআই মো. রুহুল আমিন, কনস্টেবল মোহাম্মদ আল মামুন ও মো. রেজাউল করিম।

বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের আজকের পত্রিকাকে বলেন, ‘গত সোমবার বিকেলে বালিপাড়া ইউনিয়নে বিস্ফোরণ মামলার আসামি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হেলাল খান একটি সামাজিক অনুষ্ঠানে যোগদান করেন। পুলিশ সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

পরে পুলিশের সঙ্গে আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে হাতাহাতি হয়। একপর্যায়ে পুলিশের ওপর হামলা করে হেলাল খানকে ছিনিয়ে নেয় তারা। এতে পুলিশ সদস্যদের দায়িত্ব নিয়ে প্রশ্ন ওঠায় তাঁদের প্রত্যাহার করা হয়েছে।

ইন্দুরকানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, আসামি ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত আওয়ামী লীগের ছয় নেতা-কর্মীকে বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে। জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।

অনিয়মের অভিযোগে পিরোজপুর জেলা হাসপাতালে দুদকের অভিযান

অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানার পর কারখানা বন্ধের নির্দেশ

নেছারাবাদে নিখোঁজের পরদিন ধানখেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার

মায়ের সমাধির পাশে জুতা, খালে মিলল ৩ বছরের শিশুর মরদেহ

মা ছেড়ে গেছেন, দুর্ঘটনায় বাবা নিহত, হাসপাতালে কাতরাচ্ছে ছোট্ট নাঈম

পিরোজপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ট্রলার থেকে বিপুল ভারতীয় শাড়ি-পাঞ্জাবি উদ্ধার

আদালতে সাক্ষ্য দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে বিবস্ত্র করার অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে

স্কুল ফিডিংয়ের দুধ চুরি: ছাত্রদল নেতা বহিষ্কার

নেছারাবাদে স্কুল ফিডিংয়ের ৩০ প্যাকেট দুধ চুরির পর ২৭ প্যাকেট ফেরত