হোম > সারা দেশ > পিরোজপুর

পিরোজপুরে নিখোঁজ কিশোরীকে বরিশাল থেকে উদ্ধার

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরে নিখোঁজ এক স্কুলছাত্রীকে বরিশাল থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার পিরোজপুর পুলিশ সুপারের তত্ত্বাবধানে উদ্ধার স্কুলছাত্রীকে তার অভিভাবকের নিকট বুঝিয়ে দেওয়া হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মো. মুকিত হাসান খান। 

গত বৃহস্পতিবার (৩ অক্টোবর) বরিশাল মেট্রোর কোতোয়ালি থানার সহায়তায় চাঁদমারি এলাকা থেকে রাতে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে পুলিশ। নিখোঁজ ওই ছাত্রী পিরোজপুরের একটি বেসরকারি স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। 

স্কুলছাত্রীর বাড়ি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নামাজপুরের হোরের হাওলা এলাকায়।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরে কোনো সন্ধান না পাওয়ায় তার স্বজনেরা পুলিশ সুপারের কার্যালয় আসেন এবং পুলিশের শরণাপন্ন হয়। তাৎক্ষণিক পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের অতিরিক্ত পুলিশ সুপারকে নির্দেশ দেন।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মো. মুকিত হাসান খান জানান তথ্য প্রযুক্তি এবং বরিশাল মেট্রোর কোতোয়ালি থানার সহায়তায় বরিশাল চাঁদমারী এলাকা থেকে নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। তাকে আজ তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। 

নিখোঁজ মেয়েকে পেয়ে খুশি তার পরিবার। এ সময় তাঁরা পিরোজপুর পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

অনিয়মের অভিযোগে পিরোজপুর জেলা হাসপাতালে দুদকের অভিযান

অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানার পর কারখানা বন্ধের নির্দেশ

নেছারাবাদে নিখোঁজের পরদিন ধানখেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার

মায়ের সমাধির পাশে জুতা, খালে মিলল ৩ বছরের শিশুর মরদেহ

মা ছেড়ে গেছেন, দুর্ঘটনায় বাবা নিহত, হাসপাতালে কাতরাচ্ছে ছোট্ট নাঈম

পিরোজপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ট্রলার থেকে বিপুল ভারতীয় শাড়ি-পাঞ্জাবি উদ্ধার

আদালতে সাক্ষ্য দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে বিবস্ত্র করার অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে

স্কুল ফিডিংয়ের দুধ চুরি: ছাত্রদল নেতা বহিষ্কার

নেছারাবাদে স্কুল ফিডিংয়ের ৩০ প্যাকেট দুধ চুরির পর ২৭ প্যাকেট ফেরত