হোম > সারা দেশ > পিরোজপুর

সরকারি ভাতা পেতে ঘুষ নয়, অভিযোগের আহ্বান প্রতিমন্ত্রী সোহেল মনজুরের

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি 

ফেসবুক পোস্টে প্রতিমন্ত্রীর বার্তা। ছবি: সংগৃহীত

নেছারাবাদ উপজেলাসহ পিরোজপুর-২ আসনের তিন উপজেলায় বয়স্ক, বিধবা ও মাতৃত্বকালীন ভাতাসহ সব ধরনের সরকারি সুবিধা পেতে কোনো ধরনের ঘুষ বা উৎকোচের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করেছেন সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। এ বিষয়ে ভুক্তভোগীদের সরাসরি অভিযোগ জানানোর আহ্বান জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের শতভাগ দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অভিপ্রায়কে সম্মান জানিয়ে তিনি সংসদীয় আসনের তিনটি উপজেলায় এ ঘোষণা দিয়েছেন।

গতকাল সোমবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি এ ঘোষণা দেন। সেখানে প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর জানান, সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রদত্ত সব ভাতা সম্পূর্ণ বিনা মূল্যে দেওয়া হচ্ছে। কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী বা জনপ্রতিনিধি যদি এসব সুবিধার বিনিময়ে টাকা বা ঘুষ দাবি করে, তাহলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।

ভুক্তভোগীদের অভিযোগ জানানোর জন্য তিনি তিনটি দপ্তরের কথা উল্লেখ করেন। দপ্তর তিনটি হলো, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

তিনি আরও বলেন, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাঁর অবস্থান স্পষ্ট ও অনড়। জনগণের সেবায় নিয়োজিত কেউ যদি অনিয়ম বা দুর্নীতির সঙ্গে জড়িত থাকে, তাহলে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিমন্ত্রী তাঁর বার্তায় সাধারণ মানুষকে সচেতন হওয়ার পাশাপাশি সাহসের সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ ও অভিযোগ জানানোর আহ্বান জানান।

এনসিপির ৬ জনের প্রশ্নের জবাব দিতেই বাঘা বাঘা মন্ত্রীদের ৪৫ মিনিট কেটে যায়: হাসনাত আবদুল্লাহ

সরকার গ্রামগঞ্জের মানুষের হাতে বিদ্যুতের পরিবর্তে মোমবাতি ও হারিকেন ধরিয়ে দিয়েছে: হাসনাত আবদুল্লাহ

ভুয়া ফেসবুক আইডি থেকে সমকামিতার প্রস্তাবের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

জনসচেতনতা বৃদ্ধিতে নেছারাবাদে পুলিশের মোটরসাইকেল মহড়া

স্বরূপকাঠি সরকারি কলেজে প্রবেশপত্র বিতরণে অর্থ আদায়ের অভিযোগ

নেছারাবাদে স্বেচ্ছাশ্রমে ৪২ ফুটের কাঠের পুল পুনর্নির্মাণ

নেছারাবাদে এক রাতে তিন বাড়িতে ডাকাতি, এলাকায় আতঙ্ক

জালে আটকা ১১ কেজির বাগাড়, বাজারে উৎসুক মানুষের ঢল

বলেশ্বর নদে মাছ ধরার ট্রলার থেকে পড়ে জেলে নিখোঁজ

পিরোজপুরে বিদেশি পিস্তল ও ৪৩ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৩