হোম > সারা দেশ > পিরোজপুর

হত্যার পরিকল্পনার মামলায় কৃষক লীগের চাঁন মিয়া গ্রেপ্তার

পিরোজপুর প্রতিনিধি

মো. চাঁন মিয়া মাঝি। ছবি: সংগৃহীত

হত্যার পরিকল্পনা ও চাঁদাবাজির মামলায় পিরোজপুর জেলা কৃষক লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. চাঁন মিয়া মাঝিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

তাঁর বিরুদ্ধে জেলা বিএনপির সাবেক সদস্য মো. জহিরুল ইসলাম কলিম বাদী হয়ে সদর থানায় করা হত্যার পরিকল্পনা, ঘর ভাঙচুর, লুটপাট ও চাঁদাবাজির একটি মামলা রয়েছে।

মামলায় চাঁন মিয়া ছাড়াও তাঁর ছেলে মুরাদ হোসেন মাঝি, ভাগনে জেলা পরিষদের সাবেক সদস্য মো. নাসির উদ্দিন হাওলাদার, হারুন অর রশিদ বাদশা, মো. মাসুদ মাঝি, রশিদ শাহরিয়ার মাঝি, লোকমান হোসেন হাওলাদার, মহিউদ্দিন হাওলাদার ঝন্টু, সামশুদ্দিন কালু, মো. সাখাওয়াত হোসেন মল্লিকসহ অজ্ঞাতনামা ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোট মনোনীত প্রার্থী শামীম বিন সাঈদীর ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁর পক্ষে বাদী মো. জহিরুল ইসলাম কলিম নির্বাচনী কাজ করতে ঢাকা থেকে পিরোজপুরের বাড়িতে আসেন। ওই বছরের ২৮ ডিসেম্বর কৃষক লীগের সভাপতি চাঁন মিয়া মাঝির নেতৃত্বে ২০-২৫ জন সন্ত্রাসী সদর উপজেলার দুর্গাপুর গ্রামের তাঁর গাড়ি ভাঙচুর এবং গাড়ির মধ্যে থাকা ধানের শীষ প্রতীকের পোস্টার ও লিফলেট ছিনিয়ে নেয়।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ২০১৮ সালের একটি ঘটনার বিষয়ে থানায় মামলা রুজুর পর পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আসামি চাঁন মিয়া মাঝিকে গ্রেপ্তার করেছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জালে আটকা ১১ কেজির বাগাড়, বাজারে উৎসুক মানুষের ঢল

বলেশ্বর নদে মাছ ধরার ট্রলার থেকে পড়ে জেলে নিখোঁজ

পিরোজপুরে বিদেশি পিস্তল ও ৪৩ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৩

‘টিকটকার’ স্ত্রীর সঙ্গে কলেজছাত্রের প্রেমের অভিযোগ, ভিডিও কলে স্বামীর আত্মহত্যা

পিরোজপুরে ২৪ ঘণ্টায় ভর্তি ১৪ জন ডেঙ্গু রোগী

ভাঙনে বিপর্যস্ত ডুবি-কাটাখালী, এক দশকেও মেলেনি স্থায়ী সমাধান

আওয়ামী লীগ নেতা-কর্মীদের ‘প্রতিহতের’ ঘোষণা দিয়ে নেছারাবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

সমাধান হওয়া ঘটনাকে কেন্দ্র করে মানববন্ধনের ঘোষণা, ক্ষুব্ধ সংশ্লিষ্ট শিক্ষকেরা

পিরোজপুরে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে সাময়িক বরখাস্ত শিক্ষক, তদন্ত কমিটি গঠন

ভান্ডারিয়ায় শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার