হোম > সারা দেশ > পিরোজপুর

কথা কাটাকাটির জেরে প্রবাসীর স্ত্রীকে গলা টিপে হত্যা করে তার বন্ধু: পুলিশ

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রী হনুফা আক্তারকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। গৃহবধূর বন্ধু তাঁকে হত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। অভিযুক্তকে গ্রেপ্তারের পর আজ মঙ্গলবার দুপুরে প্রেস ব্রিফিং—এ তথ্য জানান পিরোজপুরের পুলিশ সুপার (এসপি) খাঁন মুহাম্মদ আবু নাসের। 

গ্রেপ্তার মো. মুসা হাওলাদার (২২) জেলার মঠবাড়িয়া উপজেলার সোনাখালী গ্রামের আবু হাওলাদারের ছেলে। গত রোববার তাঁকে চট্টগ্রামের হালি শহরের ইপিজেড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। নিহত হনুফা আক্তার (৩৬) মঠবাড়িয়ার উত্তর ভেচকী গ্রামের সৌদিপ্রবাসী মো. মিজানুর রহমানের স্ত্রী ও উপজেলার শিংগা গ্রামের মো. আ. জলিল ঘরামী মেয়ে। তিনি মঠবাড়িয়া সদর উপজেলায় ভাড়া বাসায় থাকতেন। 

প্রেস ব্রিফিং—এ পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের বলেন, ফেসবুকে হনুফার সঙ্গে মুসা হাওলাদারের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। হনুফার তিন সন্তান রয়েছে। তার বড় মেয়ে স্বামীর বাড়িতে থাকেন। এক ছেলে মাদ্রাসায় বোর্ডিং—এ ও ছোট মেয়ে দাদির কাছে গ্রামে থাকে। হনুফা মঠবাড়িয়ার ভাড়া বাড়িতে একায় থাকত। মুসা প্রায়ই গোপনে সেখানে যেত। গত ১ সেপ্টেম্বর হনুফাদের বাড়িতে অবস্থানের সময় মুসার সঙ্গে কথা-কাটাকাটি হয়। এ দিন রাতেই মুসা হনুফাকে গলা টিপে হত্যা করে। এর দুই দিন পরে চট্টগ্রামে পালিয়ে যান মুসা। এ ঘটনায় হনুফার বাবা ২ সেপ্টেম্বর মঠবাড়িয়া থানায় অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করে। 

পুলিশ সুপার আরও বলেন, পুলিশ তদন্ত করে হত্যার রহস্য উদ্ঘাটন করেছে। তথ্য প্রযুক্তির মাধ্যমে হত্যাকারী মুসার অবস্থান নিশ্চিত হয়ে চট্টগ্রামের ইপিজেড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। মুসাকে আদালতে সোপর্দ করলে হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

অনিয়মের অভিযোগে পিরোজপুর জেলা হাসপাতালে দুদকের অভিযান

অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানার পর কারখানা বন্ধের নির্দেশ

নেছারাবাদে নিখোঁজের পরদিন ধানখেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার

মায়ের সমাধির পাশে জুতা, খালে মিলল ৩ বছরের শিশুর মরদেহ

মা ছেড়ে গেছেন, দুর্ঘটনায় বাবা নিহত, হাসপাতালে কাতরাচ্ছে ছোট্ট নাঈম

পিরোজপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ট্রলার থেকে বিপুল ভারতীয় শাড়ি-পাঞ্জাবি উদ্ধার

আদালতে সাক্ষ্য দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে বিবস্ত্র করার অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে

স্কুল ফিডিংয়ের দুধ চুরি: ছাত্রদল নেতা বহিষ্কার

নেছারাবাদে স্কুল ফিডিংয়ের ৩০ প্যাকেট দুধ চুরির পর ২৭ প্যাকেট ফেরত