হোম > সারা দেশ > পটুয়াখালী

জুলাই শহীদের কন্যাকে দলবদ্ধ ধর্ষণ: তিন কিশোরকে ১৩ ও ১০ বছরের কারাদণ্ড

পটুয়াখালী প্রতিনিধি

প্রতীকী ছবি

পটুয়াখালীর দুমকী উপজেলার বহুল আলোচিত জুলাই শহীদের মেয়েকে ধর্ষণের মামলায় তিন আসামির সাজা ঘোষণা করেছেন আদালত। দুই আসামিকে ১৩ বছর করে এবং একজনকে ১০ বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বুধবার সকালে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নিলুফার শিরিন এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলো সাকিব মুন্সী ও সিফাত মুন্সী (প্রত্যেকে ১৩ বছর) এবং ইমরান মুন্সী (১০ বছর)।

রায়ে আদালত বলেন, আসামিরা ঘটনার সময় অপ্রাপ্তবয়স্ক ছিল। ফলে শিশু আদালত আইনের আওতায় তাদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী কলেজশিক্ষার্থীর বাবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত বছরের ১৯ জুলাই রাজধানীর মোহাম্মদপুর এলাকায় গুলিবিদ্ধ হন। ১০ দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁকে দুমকী উপজেলার গ্রামের বাড়িতে দাফন করা হয়। গত ১৮ মার্চ সন্ধ্যায় বাবার কবর জিয়ারত করে নানাবাড়িতে ফেরার পথে দলবদ্ধ ধর্ষণের শিকার হন ওই কলেজশিক্ষার্থী (১৮)।

ঘটনার পর ভুক্তভোগী বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে দুমকী থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ তিন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। ধর্ষণের ঘটনার মানসিক আঘাত ও সামাজিক লজ্জায় গত ২৬ এপ্রিল ঢাকার শেখেরটেক এলাকার একটি ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ভুক্তভোগী। তাঁর মরদেহ নিজ গ্রামে নিয়ে শহীদ বাবার কবরের পাশে দাফন করা হয়। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ, জেরা ও যুক্তিতর্ক শেষে আজ এই রায় ঘোষণা করা হলো।

রায়ের পর নারী ও শিশু নির্যাতন দমন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘আমরা মামলাটি সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছি। আদালত যে ন্যায়বিচার করেছেন, তা ভুক্তভোগীর আত্মার শান্তির জন্য কিছুটা হলেও সান্ত্বনা এনে দেবে।’

আসামিপক্ষের আইনজীবী মো. শহিদুল ইসলাম তালুকদার বলেন, ‘আমার মক্কেলরা নির্দোষ। রায়ের কপি হাতে পাওয়ার পর আমরা উচ্চ আদালতে আপিল করব।’

রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে সাধারণ মানুষ, নারী অধিকারকর্মী ও মানবাধিকার সংগঠনের সদস্যরা সন্তোষ প্রকাশ করেন। তাঁরা বলেন, এই রায় সমাজে ন্যায়বিচারের প্রতি আস্থা আরও জোরদার করবে।

ভূমিদস্যুদের বাধায় ধান লাগাতে না পেরে অঙ্কুরিত বীজের ঝুড়ি নিয়ে দশমিনার কৃষকের মানববন্ধন

দশমিনায় ৯ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়ক: সংস্কারের ১৫ দিন বাদেই খানাখন্দ, তদন্ত দাবি

কলাপাড়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে মারধরের অভিযোগ

পবিপ্রবিতে চালু হচ্ছে ‘হেলথ সায়েন্স’ অনুষদ

পলাতক আ.লীগ নেতার স্ত্রী-মা ঢাকায়, লুটপাটের পর গুঁড়িয়ে দেওয়া হলো বাড়ি

বাউফলে বিএনপির মিছিলে হামলার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

বিশ্ব সাপ দিবস: অ্যান্টিভেনম পেতে সাপের চাষ

দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সচালকের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

মির্জাগঞ্জে ইয়াবাসহ যুবক আটক