হোম > সারা দেশ > পটুয়াখালী

ফয়সালের মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও মালিককে গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন

পটুয়াখালী প্রতিনিধি

ফয়সাল বাদশা। ছবি: সংগৃহীত

পটুয়াখালীতে বেসরকারি প্রতিষ্ঠান ‘সফট বাইট’-এর শাখা ব্যবস্থাপক মো. বাদশা ফয়সালের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবিতে মানববন্ধন করেছেন তাঁর স্বজন, বন্ধু ও স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে প্রতিষ্ঠানটির মালিক ইমাম হোসেন সাদিককে গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তাঁরা।

আজ রোববার (৩ মে) বেলা ১১টার দিকে জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণ থেকে পদযাত্রা শুরু হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনের মাধ্যমে কর্মসূচি শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন আইনজীবী অলিউল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাকিব আকন, সাদিকের স্ত্রী সফট বাইটের কো-ফাউন্ডার রুমপা আক্তার আদুরিসহ সাদিকের বন্ধু, স্বজন ও এলাকাবাসীরা।

আইনজীবী অলিউল ইসলাম বলেন, একটি মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে আবেগের বশে কাউকে দোষী করা ঠিক নয়। সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করা প্রয়োজন। প্রতিষ্ঠানের হিসাব পর্যালোচনায় কিছু আর্থিক অসামঞ্জস্যতা ধরা পড়ে। সংশ্লিষ্ট ব্যক্তি তা স্বীকার করে কিস্তিতে অর্থ পরিশোধের অঙ্গীকার করেছিলেন। মানবিক বিবেচনায় তাঁকে সময়ও দেওয়া হয়েছিল।

সফট বাইটের কো-ফাউন্ডার রুমপা আক্তার বলেন, ঘটনার দিন ফয়সালের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি। পরে প্রতিষ্ঠানের মালিক সহকর্মীদের নিয়ে বাসায় গিয়ে তাঁকে অচেতন অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে।

বাউফলে টয়লেট নির্মাণে ‘দুই কোটি টাকা’ বিতর্ক: তদন্তে মিলল ভিন্ন চিত্র

দশমিনায় ইয়াবা ও নগদ অর্থসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

পবিপ্রবিতে প্রকল্প পরিচালক অবরুদ্ধ, চাঁদাবাজি ও অনিয়ম নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

পটুয়াখালীতে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১

চাচার বাড়ির দরজা খুলে নিয়ে গেলেন স্বেচ্ছাসেবক দলের নেতা, থানায় অভিযোগ

সফট বাইটের ম্যানেজার ফয়সালের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক

বাউফলে জেলেদের চাল বিতরণে অনিয়ম, জনপ্রতি ৫ কেজি কম পাওয়ার অভিযোগ

পটুয়াখালীতে কিস্তি না পেয়ে অন্তঃসত্ত্বার পেটে লাথি

পরীক্ষাকেন্দ্র স্থানান্তরে বাউফলের শিক্ষার্থীদের ভোগান্তির শঙ্কা, ক্ষোভ

ভাঙনের ঝুঁকিতে বিভিন্ন স্থাপনা, টেকসই রাস্তা নির্মাণের দাবিতে দশমিনায় মানববন্ধন