হোম > সারা দেশ > পটুয়াখালী

দশমিনায় ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

ধর্ষণের অভিযোগে আটক মাইনউদ্দিন। ছবি: আজকের পত্রিকা

পটুয়াখালীর দশমিনা উপজেলায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. মাইনউদ্দিন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। মাইনউদ্দিন উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নিজহাওলা গ্রামের জামাল মৃধার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কলারানী ও সৈয়দ জাফর খালের ওপর নির্মাণাধীন গার্ডার ব্রিজের মালামাল পরিবহনের একটি ট্রলির হেলপারের কাজ করেন মাইনউদ্দিন। গতকাল সকালে সেখানেই খেলা করছিল শিশুটি। এ সময় শিশুটিকে ভুলিয়ে ব্রিজের পূর্ব পাশে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করেন মাইনউদ্দিন।

পরে শিশুটি তা মায়ের কাছে গিয়ে ঘটনাটি বলে দেয়। দুপুরে তাঁর স্বামীকে জানানোর পর তাঁরা দশমিনা থানা-পুলিশকে খবর দেন। দশমিনা থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) সামসুউদ্দিন ওই যুবককে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় মাইনউদ্দিনের বিরুদ্ধে ধর্যণের অভিযোগ দায়ের করেন।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনা শিশুর মা বাদী হয়ে এজাহার দাখিল করেন। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

লেখালেখি করে পতন ঘটানো যাবে না, সরকার ৫ বছর পার করবেই: নুরুল হক

দুমকীর স্বাস্থ্য কর্মকর্তার বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

দশমিনায় মা ইলিশ ধরার প্রস্তুতি, ১২ ট্রলারসহ এক লাখ মিটার জাল জব্দ

কলাপাড়ায় নিখোঁজের দুই দিন পর বস্তাবন্দী শিশুর মরদেহ উদ্ধার

কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা

দশমিনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার, ৬ জেলের কারাদণ্ড

অভিযানে অপ্রাপ্তবয়স্কদের মুচলেকায় ছাড়া—মা ইলিশ শিকারে শিশুরা

অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি, গর্ভপাতে নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

দশমিনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গণঅধিকার পরিষদের ২ নেতা সাময়িক বহিষ্কার

ইউনিয়ন পরিষদে বসেন না সরকারি কর্মকর্তারা, ভোগান্তিতে সেবাগ্রহীতারা