হোম > সারা দেশ > পটুয়াখালী

বাউফলে গণপিটুনিতে ডাকাত সদস্য নিহত

বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা

হাসপাতালের মেঝেতে এক ডাকাত সদস্যের লাশ। ছবি: আজকের পত্রিকা

পটুয়াখালীর বাউফল উপজেলায় ডাকাতি শেষে পালাতে গিয়ে ধরা পড়েন দুই ডাকাত সদস্য। পরে স্থানীয়দের পিটুনিতে নিহত হন একজন। আরেকজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন। শনিবার (২৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের কাশিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে খলিল হাওলাদার ও আজহার জমাদ্দারের বাড়িতে ডাকাতের দল হানা দেয়। এ সময় তারা বাসার লোকজনকে মারপিট এবং দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ১০ লাখ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালংকার লুট করে। পরে ভুক্তভোগীরা চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে ডাকাত দলের দুই সদস্যকে আটক করে এবং গণপিটুনি দেয়। তবে দলের অন্য সদস্যরা লুটকৃত মালামাল নিয়ে পালিয়ে যায়।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার জানান, আটক দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত অবস্থায় আরেকজন চিকিৎসাধীন রয়েছেন।

এসআই শহিদুল ইসলাম জানান, আহত ডাকাত সদস্যের নাম রাজিব জমাদ্দার। তাঁর বাবা ছাত্তার জমাদ্দার, বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার আন্দুয়া গ্রামের ৮ নম্বর ওয়ার্ডে। আহত রাজিবের বরাত দিয়ে তিনি জানান, নিহত ডাকাতের নাম উজ্জ্বল। তবে নিহতের বিস্তারিত পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এক ঘণ্টার ব্যবধানে স্ত্রী ও ছোট ভাইকে হারিয়ে দিশাহারা অরবিন্দু

ঘুড়ি উৎসব ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় মুখর কুয়াকাটা, পর্যটকের ঢল

আলগী নদীতে ভেসে উঠল গলায় ইট ও হাত বাঁধা অজ্ঞাতনামা ব্যক্তির লাশ

কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে বাস উল্টে রাস্তার বাইরে, আহত ৩০

দুর্গাপূজা উপলক্ষে দশমিনায় নৌকাবাইচ

দশমিনায় ইলিশ শিকারের দায়ে তিন জেলের কারাদণ্ড

পায়রা বন্দরের চ্যানেল খনন: পলির নিচে ৬৫০০ কোটি টাকা

লেখালেখি করে পতন ঘটানো যাবে না, সরকার ৫ বছর পার করবেই: নুরুল হক

দুমকীর স্বাস্থ্য কর্মকর্তার বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

দশমিনায় মা ইলিশ ধরার প্রস্তুতি, ১২ ট্রলারসহ এক লাখ মিটার জাল জব্দ