হোম > সারা দেশ > পটুয়াখালী

গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি যৌক্তিক: নুরুল হক নূর

পটুয়াখালী প্রতিনিধি

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী নুরুল হক নূর। ছবি: সংগৃহীত

গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিকে যৌক্তিক বলে মন্তব্য করেছেন বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূর। তিনি বলেছেন, শ্রমিকদের আন্দোলনের আগেই সরকার মজুরি বৃদ্ধির বিষয়ে কাজ শুরু করেছিল। শ্রমিকদের দাবিকে গুরুত্ব দিয়ে নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হয়েছে।

আজ রোববার পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নূর বলেন, যেহেতু আমি শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম, শ্রম মন্ত্রণালয়ের কমিটিতে আছি, আমি এটা জানি। সরকার তাদের জীবনমান বৃদ্ধি, স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসার মতো গুরুত্বপূর্ণ অধিকার নিশ্চিত করার জন্য এবং শ্রমিকদের মজুরি বৃদ্ধি করার জন্য কাজ করছিল। শ্রমিকরা দাবি জানিয়েছে, সরকার গুরুত্বসহকারে নিয়েছে। নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে, শ্রমিক আন্দোলন বন্ধ হয়ে গেছে। কারণ সরকারের প্রতি সেই আস্থা আছে।

প্রতিমন্ত্রী বলেন, দেশ থেকে যারা পালিয়ে গেছে, রাজনৈতিকভাবে পরাজিত হয়েছে, তাদের দেশে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই।

নুরুল হক বলেন, বর্তমান নির্বাচিত সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। তবে জনগণ সরকারের সঙ্গে থাকলে এসব অপশক্তি মোকাবিলা করা সম্ভব।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, জনগণের আন্দোলনে পরাজিত ফ্যাসিবাদী শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠলে সরকারি দল ও বিরোধী দলসহ বিভিন্ন রাজনৈতিক শক্তি সম্মিলিতভাবে তা মোকাবিলা করবে বলে তিনি বিশ্বাস করেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, ১৭ বছর ধরে ফ্যাসিস্ট শক্তির অত্যাচার-নিষ্পেষণে দেশের মানুষ নির্যাতিত হয়েছে। অনেক মানুষ দেশে থাকতে পারেনি, ব্যবসা-বাণিজ্য ও চাকরি করতে পারেনি। গণঅভ্যুত্থান কোনো একক দলের আন্দোলন ছিল না; এটি ছিল রাজনৈতিক দল, ছাত্র ও জনতার সম্মিলিত আন্দোলন।

স্বামী-সহকর্মীদের সঙ্গে কুয়াকাটায়, ইজিবাইক উল্টে প্রাণ গেল চিকিৎসকের

হারানো স্বজনদের স্মরণে শ্মশান দীপালি উৎসব

পুকুরে পানি সেচতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল যুবকের

নিখোঁজ কিশোরীর লাশ মিলল ডোবায়, পরিবারের দাবি ধর্ষণের পর হত্যা

২০০ শিক্ষার্থীর পাঠদান চলছে দুজন শিক্ষকে

বাউফলে স্যানিটারি কার্যালয়ের বেহাল দশা, মিলছে না সেবা

ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, ব্ল্যাকমেলের অভিযোগে কবিরাজ গ্রেপ্তার

কলাপাড়ায় মোটরে বিদ্যুৎ-সংযোগ দিতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের

রান্নাঘর থেকে ছড়িয়ে পড়া আগুনে ভস্মীভূত তিন সহোদরের বসতঘর

দুমকীতে বিএনপি নেতাকে মারধরের অভিযোগে সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার