হোম > সারা দেশ > পটুয়াখালী

ঢাবিতে ছাত্রীদের ওপর হামলাকারী রুবেল কুয়াকাটা ছাত্রলীগের কর্মী 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত ছাত্রীদের ওপর লাঠি দিয়ে হামলা করা এক যুবকের ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। ওই যুবক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন। তিনি পটুয়াখালী জেলার কুয়াকাটার ছাত্রলীগ কর্মী বলে জানান, কুয়াকাটা পৌর ছাত্রলীগের স্থগিত কমিটির সভাপতি মো. মজিবুর রহমান।

কুয়াকাটা পৌর ছাত্রলীগ ও স্থানীয়রা জানান, ওই যুবকের নাম মো. রুবেল খান। তিনি কুয়াকাটা পৌর ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী। রুবেল খান কুয়াকাটা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সদস্য মো. নুরু খানের ছেলে। তিনি দীর্ঘদিন কুয়াকাটা পৌরসভার ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।

গতকাল সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলা সংঘর্ষের পর এমন ছবি ভাইরাল হয় ফেসবুকে। তাঁর ছবি ভাইরালের পরপরই নিজ এলাকার সাধারণ মানুষ ও সাবেক ছাত্রলীগ কর্মীরাও নিন্দা জানিয়েছেন।

এ বিষয়ে কুয়াকাটা পৌর ছাত্রলীগের স্থগিত কমিটির সভাপতি মো. মজিবুর রহমান বলেন, ‘রুবেল কুয়াকাটা ছাত্রলীগ কর্মী তবে পৌর ছাত্রলীগের সদস্য নন। রুবেল এক বছর আগে ঢাকায় যান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন। এলাকাতেও পড়াশোনা করতেন না। তবে এলাকায় রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা ছিল।’

এই সভাপতি আরও বলেন, ‘আমরা আন্দোলনকে আন্দোলন দিয়ে মোকাবিলা করব। কিন্তু তার এইরকম কাজ ছাত্রলীগ প্রশ্রয় দেয় না। আমি তাঁর এই কাজের নিন্দা জানাই।’ 

এ বিষয়ে জানতে ছাত্রলীগ কর্মী রুবেলকে কল করলে তিনি রিসিভ করেননি।

বাউফলে স্যানিটারি কার্যালয়ের বেহাল দশা, মিলছে না সেবা

ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, ব্ল্যাকমেলের অভিযোগে কবিরাজ গ্রেপ্তার

কলাপাড়ায় মোটরে বিদ্যুৎ-সংযোগ দিতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের

রান্নাঘর থেকে ছড়িয়ে পড়া আগুনে ভস্মীভূত তিন সহোদরের বসতঘর

দুমকীতে বিএনপি নেতাকে মারধরের অভিযোগে সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

বিএনপি নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার

বন্ধ পাঠাগার: সামনে অটোরিকশার দখল, ছাদে মাদকের আসর

দশমিনায় মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার

৮ শিক্ষকের একজন ছাত্র, তবুও অকৃতকার্য

পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি