হোম > সারা দেশ > পটুয়াখালী

দুমকীতে জমি নিয়ে বিরোধের জেরে পাঁচজনকে কুপিয়ে জখম, আটক ২

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি 

আহত এক নারীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

পটুয়াখালীর দুমকীতে জমি নিয়ে বিরোধের জেরে পাঁচজনকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে পূর্ববিরোধের জেরে ফিরোজ আলম শাওন ও তাঁর বাবা সিদ্দিকুর রহমানসহ কয়েকজন প্রতিপক্ষের ওপর হামলা চালান। এতে সাফিয়া বেগম (৫০), সোহরাফ হোসেন (৬৫), মো. মুছা (২৬), নজরুল ইসলাম (২৭) ও আবুয়াল হোসেন (৬৫) আহত হন।

দুমকী স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আহত ব্যক্তিদের মধ্যে সাফিয়া বেগম ও নজরুল ইসলামের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য তিনজন দুমকী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দীন বলেন, এই ঘটনায় সন্ধ্যায় পাঁচজনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে। প্রধান আসামি ফিরোজ আলম শাওন ও তাঁর বাবা সিদ্দিকুর রহমানকে আটক করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

৯টার পরও অফিসে তালা, কর্মকর্তা অনুপস্থিত

বাউফলে গাঁজাসহ যুবক আটক

ছাত্রদল নেতার নেতৃত্বে হাসপাতালে ঢুকে হামলা-ভাঙচুর, আতঙ্কে রোগীরা

পটুয়াখালীতে প্রশাসনের বাজার তদারকি, ক্ষোভে দোকান বন্ধ

শহীদ মিনারে আলোকসজ্জা, সমালোচনা-আপত্তি

দশমিনায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার ঘিরে উত্তেজনা, এসআইকে ঘিরে রাখে ছাত্রদল

স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে দোকানে হামলা-ভাঙচুরের অভিযোগ

বাউফলে খালে মিলল যুবকের হাত-পা বাঁধা লাশ

দশমিনা আওয়ামী লীগের অফিস খুলে মিলাদ, ফের ভাঙচুর-তালাবদ্ধ

নুরকে যেসব মন্ত্রণালয়ে মন্ত্রী হিসেবে দেখতে চান উপকূলবাসী