হোম > সারা দেশ > পঞ্চগড়

সারজিস আলমের নেতৃত্বে পঞ্চগড়ে দুর্নীতি ও চাঁদাবাজি বিরোধী লংমার্চ

পঞ্চগড় প্রতিনিধি

আজ সকালে পঞ্চগড় পৌরসভার চিনিকল মাঠ থেকে লংমার্চের নেতৃত্ব দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: আজকের পত্রিকা

চাঁদাবাজি, দখলদারি, সিন্ডিকেট ও দুর্নীতির বিরুদ্ধে পঞ্চগড় জেলাজুড়ে লংমার্চ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার সকালে পঞ্চগড় পৌরসভার চিনিকল মাঠ থেকে লংমার্চের নেতৃত্ব দেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতা-কর্মীরা মোটরসাইকেল ও গাড়ির বহর নিয়ে যোগ দেন চিনিকল মাঠে। লংমার্চে অংশ নেন প্রায় ৬০০ থেকে ৭০০ মোটরসাইকেল। এতে জেলার পাঁচ উপজেলার এনসিপির নেতা-কর্মী ও সমর্থকদের পাশাপাশি নানা বয়সী সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

আজ সকালে পঞ্চগড় পৌরসভার চিনিকল মাঠ থেকে লংমার্চের নেতৃত্ব দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: আজকের পত্রিকা

আয়োজকেরা জানান, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন করতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। লংমার্চ চলাকালে কয়েকটি পথসভা অনুষ্ঠিত হবে, যেখানে নেতারা জনগণকে দুর্নীতি ও দখলদারির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাবেন।

দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি হবে রাতে শহরের শেরেবাংলা পার্ক চত্বরে। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেবেন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন সারজিস আলম।

ত্রাণ বিতরণে দল-মত দেখা হবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পঞ্চগড়ে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল শিশুর

বিদ্যুৎকর্মীর মৃত্যু: ২৪ ঘণ্টার বেশি বিদ্যুৎ সরবরাহ বন্ধ, সড়ক অবরোধ

গোমস্তাপুরে নিখোঁজ শিশুর লাশ ধানখেত থেকে উদ্ধার

পঞ্চগড়ে নদীতে নিখোঁজের ৬ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার

পঞ্চগড়ে অবৈধভাবে তেল মজুতে ব্যবসায়ীর কারাদণ্ড

পঞ্চগড়ে চড়া দামে পেট্রল বিক্রির দায়ে ব্যবসায়ীর ৭ দিনের জেল

পঞ্চগড়ে ঝড়ে গাছ ভেঙে চাপা পড়ে বৃদ্ধার মৃত্যু

পঞ্চগড়ে ঈদগাহে চাঁদা উত্তোলনের অভিযোগে যুবককে গণপিটুনি

আমরা আমাদের ভোটটা ওই গণনার সময় রক্ষা করতে পারিনি: সারজিস আলম