হোম > সারা দেশ > পঞ্চগড়

ভারতীয় মিডিয়া এআই টুল দিয়ে ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে: সারজিস

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের হুদুপাড়া দুর্গামন্দির পরিদর্শন করেন এনসিপি নেতা। ছবি: আজকের পত্রিকা

ভারতীয় কিছু মিডিয়া এআই টুল ব্যবহার করে ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। আজ মঙ্গলবার পঞ্চগড়ের সদর উপজেলার হুদুপাড়া দুর্গামন্দির পরিদর্শনের সময় তিনি এই মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, ‘কিছু ভারতীয় মিডিয়া এআই টুল ব্যবহার করে প্রতিমার ছবি বিকৃত করে ভুল তথ্য ছড়াচ্ছে, যেন দেশে ধর্মীয় সম্প্রীতি নেই। অথচ বাস্তবে আমরা দেখেছি, পূজামণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি যথেষ্ট এবং পরিবেশ শান্তিপূর্ণ।’

সারজিস আলম আরও বলেন, ‘আমাদের সমাজে ধর্মীয় সম্প্রীতির বন্ধন এখনো অটুট। একই হোটেলে খাওয়া, এক যানবাহনে চলাচল, উৎসবে একে অপরকে নিমন্ত্রণ—এসবই প্রমাণ করে আমাদের ধর্মীয় সহাবস্থান কতটা দৃঢ়।’

সারজিস আলম বলেন, ‘আমরা শুধু উপহার নিয়ে আসিনি, মন্দির ও শ্মশানের আশপাশের অবস্থা জেনে তা নথিভুক্ত করছি। অতীতে এবং অভ্যুত্থানের পরে দেখা গেছে, সনাতন ধর্মাবলম্বীদের জমি ও ধর্মীয় সম্পত্তি ভুয়া কাগজপত্র দিয়ে দখলের চেষ্টা হয়েছে। তাই আমরা সরকারের কাছে একটি কমিশন গঠনের দাবি জানাব, যেন এসব জমি ও ধর্মীয় স্থানের নিরাপত্তা নিশ্চিত হয়। অতীতে প্রতিমা ভাঙচুরের ঘটনার পরও প্রকৃত অপরাধীদের দৃশ্যমান শাস্তি হয়নি। এতে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার সুযোগ পেয়েছে ষড়যন্ত্রকারীরা। আমরা চাই, ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।’

নির্বাচন প্রসঙ্গে এনসিপির নেতা বলেন, ‘অন্তর্বর্তী সরকার যদি মনে করে ফেব্রুয়ারিতে নির্বাচন দেবে, এনসিপির আপত্তি থাকবে না। তবে আমরা একটি দৃশ্যমান বিচার দেখতে চাই। জুলাই সনদের আইনগত ভিত্তি দেখতে চাই। যেটার মাধ্যমে আমাদের মৌলিক সংস্কারগুলো বাস্তবায়ন করা হবে।’

ফারাক্কা চুক্তিসহ অভিন্ন নদীর পানিপ্রবাহ ফেরাতে ভারতের সঙ্গে আলোচনা চলছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

শালবাহান তেলের খনি পুনরায় চালুর দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

অনুপ্রবেশ ঠেকাতে পঞ্চগড় সীমান্তে নজরদারি বৃদ্ধি

পঞ্চগড়ে নিজের বাসে পিষ্ট হয়ে সুপারভাইজারের মৃত্যু

পঞ্চগড়ে গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

পঞ্চগড়ে মৌসুমের প্রথম নিলামে বিক্রি হলো ৬৪ হাজার ৩৪৩ কেজি চা, সর্বোচ্চ দর ২৭৫ টাকা

২৪ হাজার ডলারসহ বাংলাবান্ধায় ভারতীয় নাগরিক আটক

প্রতিমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, জামিন পেল সেই শিশু

দেবীগঞ্জে ইউএনওর ওপর হামলার ঘটনায় ৩০০ জনের বিরুদ্ধে মামলা

ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক অবরুদ্ধ