হোম > সারা দেশ > পঞ্চগড়

প্রধানমন্ত্রীকে কটূক্তি, পঞ্চগড়ে জাগপা কার্যালয়ে হামলা

পঞ্চগড় প্রতিনিধি 

পঞ্চগড় শহরে জাগপা কার্যালয়ে হামলা ও ভাঙচুর। ছবি: আজকের পত্রিকা

পঞ্চগড় শহরে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) জেলা কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বিকেলে শহরের বকুলতলা এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

সম্প্রতি একটি রাজনৈতিক কর্মসূচিতে জাগপা নেতা রাশেদ প্রধান প্রধানমন্ত্রীর উদ্দেশে অবমাননাকর বক্তব্য দেন। ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিএনপি নেতা-কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

আজ বিকেলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা পঞ্চগড়ে প্রতিবাদ মিছিল বের করেন। মিছিলের একপর্যায়ে উত্তেজিত নেতা-কর্মীরা বকুলতলা এলাকায় জাগপা কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর চালান।

জাগপা নেতা-কর্মীদের দাবি, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই হামলা চালানো হয়েছে। জেলা জাগপার সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন বলেন, ‘ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের চার-পাঁচ শ নেতা-কর্মী আমাদের কার্যালয়ে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা অফিসের ভেতরে চেয়ার, টেবিল, ফ্যান, টেলিভিশনসহ আসবাবপত্র ভাঙচুর করে। আমরা এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।’

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ‘আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে সবকিছু স্বাভাবিক রয়েছে। বিশৃঙ্খলা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে আছে।’

হাসপাতালের বেডে শিশুকে ধর্ষণচেষ্টা, রোগী আটক

পঞ্চগড় রেলস্টেশনে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

গণভোট অবৈধ হলে সালাহউদ্দিন আহমদ ও তারেক রহমানও অবৈধ: পঞ্চগড়ে সারজিস আলম

কৃষিঋণ মওকুফের ক্ষেত্রে কোনো দল বা ধর্ম দেখা হয়নি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পঞ্চগড়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

পঞ্চগড়ে দুই শিশুকে বাড়িতে ডেকে নিয়ে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

ওয়াশ ব্লক নির্মাণ: মেয়াদ শেষ হলেও কাজ শুরু হয়নি

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শোকে স্তব্ধ নয়াবাড়ি গ্রাম

মন্ত্রী হওয়ার পর হঠাৎ অনেক আত্মীয়-স্বজনের আবির্ভাব ঘটে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পঞ্চগড়ে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার