হোম > সারা দেশ > পাবনা

বিস্ফোরক মামলায় আওয়ামী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জেলে

চাটমোহর (পাবনা) প্রতিনিধি 

গ্রেপ্তার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নবীর উদ্দিন মোল্লা ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন। ছবি: আজকের পত্রিকা

পাবনার চাটমোহরে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে চাটমোহর থানার পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেল ও রাতে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে আজ শুক্রবার দুপুরে বিস্ফোরক আইনে করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার দুজন হলেন উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নবীর উদ্দিন মোল্লা (৭০) এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও পৌর সদরের মধ্য শালিখা মহল্লার বাসিন্দা মনোয়ার হোসেন (৫৪)।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, গতকাল বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের বামনগ্রাম নিজ বাড়ি থেকে আওয়ামী লীগ নেতা নবীর উদ্দিন মোল্লাকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া একই দিন রাতে মধ্য শালিখা মহল্লার নিজ বাড়ি থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা মনোয়ারকে গ্রেপ্তার করা হয়। এই দুজনের বিরুদ্ধে চাটমোহর থানায় বিস্ফোরক মামলা রয়েছে। আজ সকালে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।

ঈশ্বরদীতে মসজিদের পাশ থেকে আগ্নেয়াস্ত্র-গুলি উদ্ধার

পাবনায় এবার গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার জ্বালানি তেল জব্দ

‘বাইরে থেকে দরজা আটকে’ ঘরে আগুন, জানালা ভেঙে বেরোলেন দগ্ধ স্বামী-স্ত্রী

পাবনায় চায়ের দোকানে মুখোশধারীদের গুলি, আহত ২

কিশোরকে খুন করে ভ্যান ছিনতাই, অভিযোগ চাচাতো ভাই ও বন্ধুর বিরুদ্ধে

ট্রেনে উঠে ৮ মাস নিখোঁজ শিশু আবদুল্লাহ, অতঃপর...

নারী দিবস: অনুপ্রেরণার নাম হয়ে উঠেছেন অনুজা

পাবনায় জামায়াত নেতার পাম্পে অভিযান, ৯০ হাজার টাকা জরিমানা

যুগলকে গাছের সঙ্গে শিকলে বেঁধে অমানবিক নির্যাতন, ভিডিও ভাইরাল

সাঁথিয়ায় যুবককে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে পা ভেঙে দিলে দুর্বৃত্তরা