হোম > সারা দেশ > পাবনা

শ্রেণিকক্ষে শিক্ষার্থীর মাথার ওপর খুলে পড়ল ফ্যান

পাবনা প্রতিনিধি

পাবনা পুলিশ লাইনস স্কুল। ছবি: আজকের পত্রিকা

পাবনায় শ্রেণিকক্ষে পাঠদান চলাকালে বৈদ্যুতিক পাখা খুলে পড়ে এক শিক্ষার্থী আহত হয়েছে। আজ বৃহস্পতিবার পাবনা পুলিশ লাইনস স্কুলের এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীর নাম তামজিদ (১০)। সে শহরের অনন্ত এলাকার ফজলুল হকের ছেলে এবং ওই স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র।

স্কুল সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টায় ক্লাস চলাকালে স্কুলের দ্বিতীয় তলায় ৪০৩ নম্বর রুমের বৈদ্যুতিক পাখাটি হঠাৎ খুলে তামজিদের মাথার ওপর পড়ে। এতে সে আহত হয়। পরে শিক্ষকেরা দ্রুত তাকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক মাহবুব আলম বলেন, ‘আমরা শিশুটিকে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। ওষুধসহ প্রয়োজনীয় ব্যবস্থাপত্র অভিভাবককে ডেকে বুঝিয়ে দিয়েছি। তার আঘাত খুব গুরুতর নয়। যেহেতু দুর্ঘটনা, সে কারণে তার বাবার কোনো অভিযোগ নেই।’

মাহবুব আলম আরও বলেন, ‘আমরা সব সময় স্কুলের বৈদ্যুতিক জিনিসগুলো চেক করি। এখন একটা দুর্ঘটনা ঘটে গেছে, তাই পুনরায় সব ফ্যান চেক করা হবে এবং ভেঙে যাওয়া ফ্যানের পরিবর্তে নতুন ফ্যান স্থাপন করা হবে।’

সন্তানের সামনে বাবাকে গুলি করে হত্যায় মামলা: গ্রেপ্তার ৩

পাবনায় স্কুলছাত্রীকে ধর্ষণ-হত্যার জেরে অভিযুক্তের বাড়িতে আগুন, ৩ জনের প্রাণহানি

ভেজাল দুধের কারবারির হামলায় নিহত আবুল হাশেম: বিচার দাবিতে মানববন্ধন

পাবনায় ছুরিকাঘাতে কলেজশিক্ষার্থী খুন

পাবনায় ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

পাবনা মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু, অপরজনের বিরুদ্ধে মামলা

পাবনার ঈশ্বরদী: রূপপুরে পর্যটনের সম্ভাবনা

প্রতারণার অভিযোগে বিএনপি নেতাকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

বাংলাদেশ কৃষির ক্ষেত্রে অনেক দূর এগিয়ে থাকলেও সবকিছুতে হয়নি: বাণিজ্যমন্ত্রী

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, হাত-পা বেঁধে বস্তাবন্দী লাশ ফেলা হয় নদীতে