হোম > সারা দেশ > পাবনা

চাটমোহরে শিয়ালের মাংস বাজারে বিক্রির অভিযোগ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি 

ফাইল ছবি

পাবনার চাটমোহরে এক কসাইয়ের বিরুদ্ধে শিয়ালের মাংস বাজারে বিক্রির অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাতে উপজেলার হরিপুর ইউনিয়নের হরিপুর বাজারে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত কসাই হলেন উপজেলার আফজালপাড়া গ্রামের আশরাফুল।

জানা গেছে, আশরাফুল গত মঙ্গলবার সকালে স্থানীয়দের সহায়তায় শিয়াল শিকার করেন। ওই দিন রাতে শিয়ালের মাংস হরিপুর বাজারে বিক্রি করতে গেলে বিষয়টি জানাজানি হয়ে যায়। পরে আশরাফুল কৌশলে শিয়ালের মাংস মাটিতে পুঁতে দেওয়ার চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা ধাওয়া দিলে তিনি পালিয়ে যান।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে শিয়ালের মাংস বিক্রির সত্যতা পেয়েছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

পাবনায় স্কুলছাত্রীকে ধর্ষণ-হত্যার জেরে অভিযুক্তের বাড়িতে আগুন, ৩ জনের প্রাণহানি

ভেজাল দুধের কারবারির হামলায় নিহত আবুল হাশেম: বিচার দাবিতে মানববন্ধন

পাবনায় ছুরিকাঘাতে কলেজশিক্ষার্থী খুন

পাবনায় ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

পাবনা মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু, অপরজনের বিরুদ্ধে মামলা

পাবনার ঈশ্বরদী: রূপপুরে পর্যটনের সম্ভাবনা

প্রতারণার অভিযোগে বিএনপি নেতাকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

বাংলাদেশ কৃষির ক্ষেত্রে অনেক দূর এগিয়ে থাকলেও সবকিছুতে হয়নি: বাণিজ্যমন্ত্রী

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, হাত-পা বেঁধে বস্তাবন্দী লাশ ফেলা হয় নদীতে

রূপপুর গ্রিনসিটিতে ২৫ দিনে দুই রুশ নাগরিকের মরদেহ উদ্ধার