হোম > সারা দেশ > পাবনা

ভাঙ্গুড়ায় বৃদ্ধার আত্মহত্যা

প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা) 

পাবনার ভাঙ্গুড়ায় শেফালি খাতুন (৬০) নামের এক বিধবা বৃদ্ধা আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের হাটগ্রাম পুকুরপাড়া গ্রামের মৃত কামাল মোল্লার স্ত্রী। শুক্রবার রাতে এঘটনা ঘটে। খবর পেয়ে আজ শনিবার সকালে ভাঙ্গুড়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করে পাবনা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 

থানা পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, একমাত্র ছেলের বউয়ের সঙ্গে শাশুড়ি শেফালি খাতুনের পারিবারিক কলহ চলে আসছিল। ঘটনার দিন বিকেলে দুজনের মধ্যে ঝগড়া হয়। অভিমানে রাতে বিধবা শেফালি খাতুন গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। শনিবার সকালে খবর পেয়ে থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে পাবনা হাসপাতাল মর্গে পাঠায়। 

ভাঙ্গুড়া ইউপি চেয়ারম্যান মো. হেদায়তৃল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তাঁদের মধ্যে পারিবারিক কলহ ছিল। এ কারণে তিনি গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন। 

ভাঙ্গুড়া থানার ওসি ফয়সাল বিন আহসান আজকের পত্রিকাকে বলেন, পারিবারিক কলহের জের ধরে গ্যাস ট্যাবলেট খেয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে লাশ ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

রোগী নিয়ে হাসপাতালে ঢুকতেই দালালের ফাঁদ, ৪ জনকে কারাদণ্ড

পাবনায় জোড়া খুন: দুই দিন পর অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার নেই

পাবনায় বজ্রপাতে নিহত ৬ জনের একসঙ্গে জানাজা, একই গোরস্থানে দাফন

পাবনায় বজ্রপাতে হতাহত পরিবারগুলোকে আর্থিক অনুদান দিল প্রশাসন

কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান

মাছ শিকারে বিলে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের

বাড়িতে ভেজাল দুধের কারখানা, মালিক-সহযোগীর জেল-জরিমানা

পাবনায় গুলিতে শ্রমিক দল ও কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের ২ নেতা নিহত

রূপপুরে ‘পাওয়ার স্টার্টআপ’, জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে নভেম্বরে

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১-এর রিফুয়েলিংয়ের জ্বালানি সরবরাহ সম্পন্ন