হোম > সারা দেশ > পাবনা

পাবনায় পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নিলেন নেতা-কর্মীরা

পাবনা প্রতিনিধি

পাবনায় পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নিলেন নেতা-কর্মীরা। ছবি: সংগৃহীত

পাবনার বেড়া উপজেলায় যুবলীগ নেতা সোহেল রানাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন নেতা-কর্মীরা।

আজ শনিবার দুপুরে বেড়া মডেল থানা পাড়ার কাগমাইরপাড়া স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে।

সোহেল রানা বেড়া পৌরসভার শম্ভুপুর কাগমাইর এলাকার মৃত খন্দকার আয়নুল হকের ছেলে। তিনি বেড়া পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শনিবার দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বেড়া মডেল থানার পাশে কাগমাইরপাড়া স্টেডিয়াম এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের এএসআই সোহেল রানা ও এসআই রাশেদের নেতৃত্বে অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি অভিযুক্ত যুবলীগ নেতা সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।

পরে তাঁকে থানায় নিয়ে যাওয়ার সময় স্থানীয় নেতা-কর্মীরা পুলিশের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তাঁদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। তখন স্থানীয়দের একটি অংশ পুলিশের কাছ থেকে সোহেল রানাকে ছিনিয়ে নিয়ে যায়। পরে তাঁকে নিয়ে ঘটনাস্থল থেকে সরে যায় তাঁরা।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোহেল রানার বিরুদ্ধে দুটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তিনি স্টেডিয়াম এলাকায় অবস্থান করছেন—এমন সংবাদের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করতে গিয়ে স্থানীয়দের বাধার সম্মুখীন হয় পুলিশ। এ সময় স্থানীয় বেশ কয়েকজন লোক পুলিশের কাজে বাধা দেয়।

ওসি আরও বলেন, সোহেল রানাকে পুনরায় গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে। পুলিশের কাজে যারা বাধা দিয়েছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

যুবদল কর্মীর বাড়ির আন্ডারগ্রাউন্ডে চোরাই গরু, আটক ১

রুশ পারমাণবিক আইসব্রেকারে উত্তর মেরু অভিযানে বাংলাদেশের প্রত্যয়

চলনবিলে পুরোদমে শুরু আমন রোপণ, ব্যস্ত সময় পার করছেন কৃষক

জুলাইয়ের অনুষ্ঠান পণ্ড করে দিল ছাত্রদল

যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার, অপরজনের সন্ধান মেলেনি

‌আমার কবরের কাছে একটু যাইয়ো তুমি, আমার একা থাকতে ভয় করে

সাঁথিয়ায় শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ, সহকারী শিক্ষকের বিরুদ্ধে তদন্ত শুরু

রূপপুর পারমাণবিক প্রকল্পে কর্মরত রুশ নাগরিকের মৃত্যু, আরেকজন হাসপাতালে ভর্তি

ঈশ্বরদীতে চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

আলোকচিত্রী পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হুমকির অভিযোগে পাবনায় মানববন্ধন