হোম > সারা দেশ > পাবনা

যুগলকে গাছের সঙ্গে শিকলে বেঁধে অমানবিক নির্যাতন, ভিডিও ভাইরাল

পাবনা ও ঈশ্বরদী প্রতিনিধি 

পাবনার ঈশ্বরদীতে হাতে-পায়ে দড়ি ও শিকল দিয়ে বেঁধে তরুণ–তরুণীকে নির্যাতন করেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত

প্রেমিকার সঙ্গে দেখা করতে দিনাজপুর থেকে পাবনা গিয়েছিলেন কবিরুল ইসলাম। পরে এক ঘরে অবস্থানরত দুজনকে ধরে ফেলে এলাকাবাসী। এরপর তাদের অমানবিকভাবে গাছের সঙ্গে হাত-পায়ে দড়ি ও শিকল বেঁধে নির্যাতন করা হয়। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

আজ বুধবার সকালে পাবনার ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের ভাড়ইমারী খড়েরদায়ের গ্রামে এ ঘটনা ঘটে। যে ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কাঁঠালপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে কবিরুলের সঙ্গে ওই গ্রামের সুমি খাতুন নামে এক তরুণীর পূর্বপরিচয় ছিল। মঙ্গলবার কোনো এক সময় কবিরুল ওই তরুণীর বাড়িতে আসেন এবং সেখানে রাত্রিযাপন করেছেন বলে দাবি স্থানীয়দের। বুধবার সকালে একটি ঘরের ভেতরে তাদের একসঙ্গে দেখতে পেয়ে সন্দেহ হলে এলাকাবাসী হাতেনাতে আটক করে। পরে উত্তেজিত অতি উৎসাহী জনতা তাদের দুজনকে গাছের সঙ্গে রশি ও শিকল দিয়ে বেঁধে রাখে।

এ দিকে অভিযুক্ত এই তরুণ–তরুণীকে অমানবিক বেঁধে রাখার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে, সেখানে নেটিজেনদের অনেকেই নানা–রকম মন্তব্য করেছেন। এ ছাড়া নির্যাতন না করে প্রশাসনের হাতে তুলে দেওয়ার পরামর্শও দিয়েছেন অনেকেই।

এ বিষয়ে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) পাবনা জেলা মনিটরিং অফিসার কামাল আহমেদ সিদ্দিকী বলেন, ‘এটি একটি অমানবিক কাজ। কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারেন না। একটি সভ্য রাষ্ট্রে এমন কাজ নিন্দনীয়। যারা এর সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনা উচিত।’

এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ঘটনা জেনেছি। কিন্তু ঘটনাস্থল আমার না হওয়ায় বিষয়টি সদর থানাকে জানানো হয়েছে।’

এদিকে পাবনা সদর থানার ওসি দুলাল হোসেন এ প্রতিবেদককে বলেন, ‘আমার বিষয়টি জানা নেই। আপনার কাছে প্রথম শুনলাম। খোঁজ–খবর নিয়ে দেখছি।’

পাবনায় প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

পাবনার সাঁথিয়ায় প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সুজানগরে মাদকবিরোধী সভায় গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের অভিযোগ

চালুর আগেই অচল অর্ধকোটি টাকার সৌর সেচ প্রকল্প

আওয়ামী লীগ নেতার গলাকাটা মরদেহ ‎উদ্ধার

পাবনা পৌরসভা: দখলে হারাচ্ছে জলাধার

পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত বেড়ে ৪

পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত বেড়ে ৩

সাঁথিয়ায় জামায়াত নেতাকে মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলার অভিযোগ, ওসিসহ আহত ২