হোম > সারা দেশ > পাবনা

পাবনায় ১৫ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

পাবনা প্রতিনিধি

প্রতীকী ছবি

পাবনায় ডাকাতি, হত্যাচেষ্টাসহ ১৫ মামলার পলাতক আসামি পলাশ হোসেন ওরফে সাগরকে (৩৬) গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে জেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার পলাশের বাড়ি জেলার বেড়া উপজেলার মৈত্রবাধা গ্রামে। তাঁকে গ্রেপ্তারের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন র‍্যাব-১২ পাবনার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান।

মোহাম্মদ ইলিয়াস জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১২, সিপিসি-২ পাবনা র‍্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার সন্ধ্যায় পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান চালায়। এ সময় পলাশকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব কমান্ডার আরও জানান, গ্রেপ্তার পলাশ আন্তজেলা ডাকাত দলের সদস্য। তাঁর বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে ৭ ডাকাতি, ২ অস্ত্র, ১ মাদক, ২ হত্যাচেষ্টাসহ মোট ১৫ মামলা রয়েছে। গ্রেপ্তার-পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বেড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

ভেজাল দুধ তৈরির অভিযোগে এক ব্যক্তিকে কারাদণ্ড

পাবনার ভাঙ্গুড়া: ডুবো সড়ক এখন গলার কাঁটা

রূপপুর পারমাণবিকে জ্বালানি লোডিংয়ের অনুমতি, ডিসেম্বরের মধ্যে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে

পাবনায় সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ

ইটবোঝাই ট্রলির নিচে চাপা পড়ে প্রাণ গেল কিশোরের

শাড়ি পরে দুরন্ত গতিতে সাইকেল চালিয়ে ভাইরাল স্বপ্না

ভোজ্যতেল নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজির প্রতিবাদে পাবনায় মানববন্ধন

ডিজেল-সংকটে চাটমোহরে বোরো আবাদ নিয়ে শঙ্কা

ঈশ্বরদীতে সোহাগ হত্যাকাণ্ড: মামলার চার দিনেও গ্রেপ্তার নেই

পাবনায় সুচিত্রা সেনের জন্মবার্ষিকী, স্মৃতি সংগ্রহশালা না হওয়ায় হতাশ সাংস্কৃতিক কর্মীরা