হোম > সারা দেশ > পাবনা

পাবনায় পঞ্চগড় এক্সপ্রেসের ৩ বগি লাইনচ্যুত, সাড়ে ৪ ঘণ্টা ধরে ট্রেন চলাচল বন্ধ

পাবনা প্রতিনিধি

আজ ভোরে ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া রেল স্টেশনের কাছাকাছি পৌঁছালে বিকট শব্দে ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। ছবি: আজকের পত্রিকা

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোরে এই দুর্ঘটনার কারণে ওই রুটে সাড়ে চার ঘণ্টা ধরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ঘটনার সাড়ে তিন ঘণ্টা পর রেল কর্তৃপক্ষ উদ্ধারকাজ শুরু করলেও ট্রেন চলাচল স্বাভাবিক না হওয়ায় সহস্রাধিক যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি।

ট্রেন যাত্রীরা জানান, রোববার রাত সাড়ে ১১টায় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি আজ সোমবার ভোর চারটার দিকে ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া রেল স্টেশনের কাছাকাছি পৌঁছালে বিকট শব্দে এর তিনটি বগি লাইনচ্যুত হয়। এসময় ট্রেনের সহস্রাধিক যাত্রী আতঙ্কে ট্রেন থেকে লাফিয়ে নিচে নেমে আসেন।

তাৎক্ষণিকভাবে ভাঙ্গুড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করে। দুর্ঘটনার সাড়ে তিন ঘণ্টা পর সকাল সাড়ে সাতটার দিকে বগি উদ্ধারের কাজ শুরু করে রেল কর্তৃপক্ষ।

আজ ভোরে ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া রেল স্টেশনের কাছাকাছি পৌঁছালে বিকট শব্দে ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। ছবি: আজকের পত্রিকা

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ভোর চারটার দিকে পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ্যুত হয়। সাড়ে চার ঘণ্টা ধরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করছে।

পাকশী পশ্চিমাঞ্চলীয় বিভাগীয় প্রকৌশলী-২ নাজিম কায়সার জানান, উদ্ধার কাজ শুরু হয়েছে। তিনি বলেন, "কতক্ষণের মধ্যে উদ্ধারকাজ শেষ হবে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। আমরা দ্রুত উদ্ধার কাজ শেষ করে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি।"

এদিকে, ভাঙ্গুড়া বড়ালব্রীজ রেলস্টেশনের বুকিং সহকারী শফিউল ইসলাম ঘটনাটি স্বীকার করলেও এর বিস্তারিত তার জানা নেই বলে জানান।

সাঁথিয়ায় মসজিদে সংঘর্ষ: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর বিরুদ্ধে এমপি মোমেনের অভিযোগ

এমপির ইমামতিকে কেন্দ্র করে মসজিদে বিএনপি-জামায়াত সমর্থকদের হাতাহাতি

চলনবিল অঞ্চলে ভালো ফলন, ভালো দামে ফিরতে পারে পাটের সুদিন

পাবনার আটঘরিয়া: অর্ধকোটি টাকার সৌর সেচ চালুর আগেই অচল

চুরির অপবাদে মাদ্রাসাছাত্রকে বেত-লোহার রড দিয়ে দফায় দফায় মারধর, শিক্ষক কারাগারে

অনুকূল ঠাকুরের জন্মস্থানের জমি হিমাইতপুর সৎসঙ্গ আশ্রমকে দিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ প্রত্যাশা

ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই ট্রাক ছিনতাই

পাবিপ্রবির ফার্মেসি বিভাগে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি একজন

পাবনায় প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

পাবনার সাঁথিয়ায় প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার