হোম > সারা দেশ > পাবনা

যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার, অপরজনের সন্ধান মেলেনি

পাবনা প্রতিনিধি

নিখোঁজ স্কুলছাত্রের সন্ধানে যমুনা নদীতে তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা। ছবি: আজকের পত্রিকা

পাবনার বেড়া উপজেলার আমিনপুরে যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া দুই স্কুলছাত্রের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে অপর শিক্ষার্থীর এখনো সন্ধান পাওয়া যায়নি। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে যমুনা নদীর কাজিরহাট ঢালারচর এলাকার দাশপাড়া পয়েন্ট থেকে ডুবুরি দলের সদস্যরা মরদেহটি উদ্ধার করেন।

কাজিরহাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরবিন্দ সরকার জানান, নিখোঁজ দুই শিক্ষার্থীর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আলোর স্বল্পতার কারণে মঙ্গলবার সন্ধ্যার পর উদ্ধার অভিযান সাময়িক বন্ধ রাখা হয়। বুধবার সকাল থেকে আবার অভিযান শুরু করা হয়েছে।

নিহত শিক্ষার্থী প্রভাত সরকার (১৫) গাজীপুর সদর উপজেলার মিঠুলাল সরকারের ছেলে। নিখোঁজ রয়েছে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধলতোষা গ্রামের অনুতোষ রায়ের ছেলে বিনয় রায় (১৫)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই এবং দুজনই নবম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই কিশোর আমিনপুর থানার খানপুরা মধ্যপাড়া এলাকায় নিমাই করাতির বাড়িতে বেড়াতে এসেছিল। সোমবার (৩ আগস্ট) দুপুরে বাড়ির পাশের যমুনা নদীর নটাখোলা পয়েন্টে গোসলে নামে তারা। একপর্যায়ে নদীর প্রবল স্রোতে তলিয়ে যায় দুজন।

স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করেও তাদের খুঁজে পাননি। পরে খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। মঙ্গলবার দিনভর অভিযান চালানোর পর বিকেলে প্রভাত সরকারের মরদেহ উদ্ধার করা হয়। তবে বিনয় রায়ের সন্ধান এখনো পাওয়া যায়নি।

‌আমার কবরের কাছে একটু যাইও তুমি, আমার একা থাকতে ভয় করে

সাঁথিয়ায় শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ, সহকারী শিক্ষকের বিরুদ্ধে তদন্ত শুরু

রূপপুর পারমাণবিক প্রকল্পে কর্মরত রুশ নাগরিকের মৃত্যু, আরেকজন হাসপাতালে ভর্তি

ঈশ্বরদীতে চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

আলোকচিত্রী পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হুমকির অভিযোগে পাবনায় মানববন্ধন

পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার, অপহরণকারী চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার

পাবনায় নতুন পুলিশ সুপার আবু আশ্রাফের দায়িত্ব গ্রহণ

১৫ আগস্টের মধ্যেই চালু হবে পাবনা-ঢাকা ট্রেন: হাবিবুর রহমান হাবিব

সিঁদ কেটে ঘরে ঢুকল দুর্বৃত্তরা, সকালে মিলল স্কুলশিক্ষিকার লাশ

কুকুরের কামড়ে আহত ১১, চোখ উপড়ে গেল শিশুর