হোম > সারা দেশ > নোয়াখালী

বেগমগঞ্জে গাড়িচাপায় স্কুলশিক্ষক নিহত

নোয়াখালী প্রতিনিধি

নিহত শিক্ষক শফিকুল আজিম সুমন। ছবি: সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জে চৌমুহনী-মাইজদী সড়কে গাড়িচাপায় শফিকুল আজিম সুমন (৪৬) নামের এক শিক্ষকের মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেলে সড়কের জয়নাল আবেদীন স্কুল অ্যান্ড কলেজসংলগ্ন হাজী সফি মঞ্জিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমন বেগমগঞ্জ উপজেলার উত্তর কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি কাদিরপুর ইউনিয়নের ঘাটলা গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, সড়কে পড়ে থাকা মরদেহ ও মোটরসাইকেলটি দেখে মনে হচ্ছিল তিনি চৌরাস্তা থেকে জেলা শহর মাইজদীর দিকে যাচ্ছিলেন। পথে তাঁর মোটরসাইকেলটি জয়নাল আবেদীন স্কুল অ্যান্ড কলেজসংলগ্ন হাজী সফি মঞ্জিলের কাছে পৌঁছলে অজ্ঞাত বেপরোয়া গাড়ি তাঁকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়েন তিনি। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় গাড়িটি আটক করা সম্ভব হয়নি।