হোম > সারা দেশ > নোয়াখালী

ঢাকায় লোক সমাগমের প্রস্তুতি, সুবর্ণচরের আ.লীগ নেতা গ্রেপ্তার

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি 

আওয়ামী লীগ নেতা আনিসুল হক। ছবি: সংগৃহীত

নোয়াখালীর সুবর্ণচরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা সহসভাপতি আনিসুল হক ওরফে জাহাঙ্গীরকে (৫৩) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চরবাটা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আনিসুল হক সুবর্ণচরের খাসেরহাট বাজারের একজন ব্যবসায়ী ও বাজার ব্যবসায়ী সমিতির সহসভাপতি।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, গতকাল রাত সাড়ে ১০টার দিকে সুবর্ণচরের চরবাটা এলাকা থেকে ব্যবসায়ী আওয়ামী লীগ নেতা আনিসুল হককে গ্রেপ্তার করে চরজব্বর থানার পুলিশ। গ্রেপ্তারের ঘটনাটি জানাজানি হওয়ার পর রাতেই ব্যবসায়ীদের তরফ থেকে আজ মঙ্গলবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খাসেরহাটের সব দোকানপাট বন্ধ রাখার অনুরোধ জানিয়ে মাইকিং করা হয়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, ১৩ নভেম্বর ঘিরে ঢাকায় লোক সমাগমের প্রস্তুতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ থাকায় আওয়ামী লীগ নেতা আনিসুল হককে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

নোয়াখালীর চাটখিলে আগুনে পোড়ানো মৃতদেহ উদ্ধার

নোয়াখালীতে বিরোধ মেটাতে গিয়ে কৃষক দল নেতা নিহত, আটক ৪

হাতিয়ার যোগাযোগব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস নৌপরিবহন প্রতিমন্ত্রীর

ছাদের পানির ট্যাংকে মিলল ডিজেল, ৭৫০ লিটার জব্দ

নোয়াখালীতে চলন্ত বাস থেকে পড়ে হেলপারের মৃত্যু

হাতিয়ায় এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ুমিছিল

নোয়াখালীতে ৩ জনকে কুপিয়ে জখম, গণপিটুনিতে হামলাকারী নিহত

হাতিয়ায় জাহাজমারা উচ্চবিদ্যালয়ে নবীন-প্রবীণ শিক্ষার্থীদের মিলনমেলা

মাছ ধরার সময় বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ২

১৭ ঘণ্টা পর এমভি সুগন্ধা লঞ্চের যাত্রীদের উদ্ধার