হোম > সারা দেশ > নোয়াখালী

ভারতের সঙ্গে মিল রেখে মাছ শিকারে নিষেধাজ্ঞার সময় নির্ধারণের দাবি জেলেদের

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ায় মানববন্ধন করেছেন জেলেরা। মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞাসহ বিভিন্ন সময় মাছ ধরার ওপর দেওয়া নিষেধাজ্ঞা পাশের দেশের সঙ্গে মিল রেখে নির্ধারণের দাবিতে এই মাননবন্ধন করা হয়। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার সূর্যমুখী ঘাটে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সূর্যমুখী বাজার ও মাছঘাটের সভাপতি মো. আলাউদ্দিন, মাছ ব্যবসায়ী মো. আশ্রাফ মিয়া, ফয়জুর রহমান নান্টু ও ট্রলারমালিক মো. সালাউদ্দিনসহ প্রায় পাঁচ শতাধিক জেলে, ব্যবসায়ী ও ঘাট শ্রমিকেরা।

জেলেদের দাবি, নিষেধাজ্ঞার সময় বাংলাদেশের জেলেরা মাছ ধরা থেকে বিরত থাকলেও ভারতসহ বিভিন্ন দেশের জেলেরা এ দেশের জলসীমায় এসে মাছ শিকার করে নিয়ে যায়। এই বিষয়ে বিভিন্ন সময় সংশ্লিষ্ট দপ্তরে বলার পরও কোনো ফল পাওয়া যায়নি। তাঁদের দাবি মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞাসহ বিভিন্ন মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা পাশের দেশ ভারতের সঙ্গে মিল রেখে নির্ধারণ করা হোক।

পাশাপাশি জেলেরা মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞার সময় আরও কমিয়ে ১২ দিন করার দাবি জানান।

সরকারি অফিসের কেউ নন তিনি, টাকার বিনিময়ে দিচ্ছেন ভূমি বন্দোবস্তের ফরম

নোয়াখালীতে চুরির অভিযোগে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪

রাতের আঁধারে দেওয়া হয় বিষ, মারা গেল খামারির ৫ লাখ টাকার মাছ

ঘুমন্ত অবস্থায় ছুরিকাঘাতে নিহত, সাবেক স্ত্রী ও শাশুড়ি আটক

৫০ বছরের দুর্ভোগের অবসান, সাঁকোর বদলে কাঠের সেতুতে বদলে যাচ্ছে তিন গ্রামের চিত্র

হাতিয়ার চেয়ারম্যান ঘাট: ভাঙতে ভাঙতে মেঘনা এগোচ্ছে মূল বাজারে

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৩০ কেজি ইলিশ জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

নোয়াখালীর বেগমগঞ্জে অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে না সিলিন্ডার, বাজার তদারকির দাবি

নোয়াখালীর চাটখিলে হামে শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর