হোম > সারা দেশ > নোয়াখালী

সুবর্ণচরে পুকুরে ভাসছিল দুই ভাইয়ের নিথর দেহ

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

প্রতীকী ছবি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার ২ নম্বর চরবাটা ইউনিয়নের চরমজিদ গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশুর নাম সাইম (৪) ও লাবিব (২)। তারা আপন দুই ভাই। তারা চরমজিদ গ্রামের রেনু বাজারের উত্তর পাশে কুট্টিয়াবাড়ির সাহেদের ছেলে।

দুই শিশুর জ্যাঠা মাস্টার আবদুর রহিম জানান, সাইম ও লাবিব একসঙ্গে মিলে বাড়ির উঠানের আঙিনায় খেলছিল। একপর্যায়ে তারা পুকুরের পাড়ে চলে যায়। হঠাৎ ছোট ভাই লাবিব পা পিছলে পুকুরে পড়ে ডুবে যায়। তাকে বাঁচাতে গিয়ে সাইমও পানিতে ডুবে যায়। রাত ৮টার দিকে দুই শিশুকে পুকুরে ভাসতে দেখে স্বজনেরা তাদের উদ্ধার করে সুবর্ণচর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।

সরকারি অফিসের কেউ নন তিনি, টাকার বিনিময়ে দিচ্ছেন ভূমি বন্দোবস্তের ফরম

নোয়াখালীতে চুরির অভিযোগে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪

রাতের আঁধারে দেওয়া হয় বিষ, মারা গেল খামারির ৫ লাখ টাকার মাছ

ঘুমন্ত অবস্থায় ছুরিকাঘাতে নিহত, সাবেক স্ত্রী ও শাশুড়ি আটক

৫০ বছরের দুর্ভোগের অবসান, সাঁকোর বদলে কাঠের সেতুতে বদলে যাচ্ছে তিন গ্রামের চিত্র

হাতিয়ার চেয়ারম্যান ঘাট: ভাঙতে ভাঙতে মেঘনা এগোচ্ছে মূল বাজারে

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৩০ কেজি ইলিশ জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

নোয়াখালীর বেগমগঞ্জে অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে না সিলিন্ডার, বাজার তদারকির দাবি

নোয়াখালীর চাটখিলে হামে শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর