হোম > সারা দেশ > নোয়াখালী

৮০০ শিক্ষার্থীর অংশগ্রহণে নোবিপ্রবিতে রান ফর ইউনিটি ম্যারাথন

নোয়াখালী প্রতিনিধি

আজ সকালে নোবিপ্রবির প্রধান ফটক থেকে রান ফর ইউনিটি ম্যারাথন প্রতিযোগিতা শুরু হয়। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘রান ফর ইউনিটি’ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। শারীরিক সুস্থতা ও ঐক্যের বার্তা নিয়ে এই আয়োজনে অংশ নেন নোবিপ্রবির প্রায় ৮০০ শিক্ষার্থী।

শনিবার (৬ ডিসেম্বর) সকালে নোবিপ্রবির প্রধান ফটক থেকে এই দৌড় শুরু হয়। বাংলা বাজার প্রদক্ষিণ করে ম্যারাথনটি শেষ হয় প্রধান ফটকেই। নোবিপ্রবি শাখা ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো ক্যাম্পাসে এক উৎসবের আমেজ তৈরি করে।

আজ সকালে নোবিপ্রবির প্রধান ফটক থেকে রান ফর ইউনিটি ম্যারাথন প্রতিযোগিতা শুরু হয়। ছবি: আজকের পত্রিকা

প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সম্মাননা এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সুস্থ ক্যাম্পাস গড়ার প্রত্যয় নিয়ে এই ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে নোবিপ্রবি শিবির শাখা।

ইতালিতে তিন বাংলাদেশি খুন, সন্দেহভাজন খুনির ছবি প্রকাশ

ইতালিতে স্ত্রী-সন্তানসহ প্রবাসী খুন: গত বছর নোয়াখালীর বাড়িতে চিঠিতে হুমকি দিয়েছিল ‘লাল বাহিনী’

ইতালিতে খুন বাংলাদেশি পরিবারের বাড়ি নোয়াখালী

নোয়াখালীতে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

নোয়াখালীতে চুরি হওয়া ট্রান্সফরমারসহ দুজনকে আটকে পুলিশে দিলেন স্থানীয়রা

নোয়াখালীতে পিকআপের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

সম্পাদককে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগ, বিচার দাবিতে সংবাদ সম্মেলন

চাঁদার দাবিতে বন্ধ করা হলো চলাচলের পথ

নোয়াখালীতে বিদ্যুতায়িত হয়ে মা-ছেলের মৃত্যু

নোয়াখালী সদর হাসপাতালে ঝটিকা সফরে তত্ত্বাবধায়ক প্রত্যাহার, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী