হোম > সারা দেশ > নীলফামারী

শ্রমিক নেতাকে মারধর, রংপুর-নীলফামারী বাস চলাচল বন্ধ

নীলফামারী প্রতিনিধি

রংপুর-নীলফামারী রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ। ছবি: আজকের পত্রিকা

পরিবহন শ্রমিক নেতাকে মারধরের জেরে রংপুর-নীলফামারী অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ হয়ে গেছে। আজ রোববার সকাল থেকে এ রুটে বাস চলাচল বন্ধ থাকলেও ঢাকাসহ দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

বাস চলাচল বন্ধ থাকায় রংপুর থেকে নীলফামারী, সৈয়দপুর, কিশোরগঞ্জ, জলঢাকা, ডিমলা, ডোমারসহ জেলার বিভিন্ন রুটে চলাচলকারী যাত্রীরা বিপাকে পড়েন। অনেকে বিকল্প যানবাহন ব্যবহার করে গন্তব্যে ছুটতে দেখা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, শিডিউল-বহির্ভূত রংপুরের বাস, মিনিবাসের মালিকেরা নীলফামারীসহ উত্তরের জেলাগুলোতে চলাচল করছে। এ নিয়ে বেশ কয়েকবার দুই জেলার মালিক সমিতিকে জানানো হয়। কিন্তু রংপুরের বাস মালিক পক্ষ তা তোয়াক্কা না করে নীলফামারী হয়ে দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁও পর্যন্ত অতিরিক্ত গাড়ি চলাচল অব্যাহত রাখে।

এর প্রতিবাদ করায় কিশোরগঞ্জ উপজেলার মাগুরা বাস শ্রমিক ইউনিয়ন উপকমিটির দপ্তর সম্পাদক সফিকুল ইসলামকে মারধর করে রংপুর বাস মালিক সমিতির কয়েকজন নেতা। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবিতে রংপুরের বাস চলাচল বন্ধ করে দেয় জেলা শ্রমিক ইউনিয়ন। সকালে বন্ধের ঘোষণা দিলেও দুপুর নাগাদ স্বল্পসংখ্যক বাস চলতে দেখা যায়। এরপর বিকেলে পুরোপুরি বাস চলাচল বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে রাতে জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, শ্রমিকদের ওপর হামলার বিচার না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে। রংপুর মালিক সমিতির বাস এ জেলার কোনো রুটে চলতে দেওয়া হবে না।

জানতে চাইলে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘আমি রংপুরের জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি। আশা করি, দ্রুত সময়ের মধ্যে বিষয়টি সমাধান হবে।’

তিন বছরেও চালু হয়নি ২১ কোটি টাকার মার্কেট

ডিমলায় সেতুর নিচের পানির প্রবাহ বন্ধ করে বাড়ি নির্মাণ, জলাবদ্ধতা

নীলফামারীতে বিয়ের পর কনে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২

বিয়ের পরদিন মসজিদ থেকে মুয়াজ্জিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার, শোকে মামার মৃত্যু

ডিমলায় বড় বোনের সঙ্গে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু

দ্রুত বাড়ছে তিস্তার পানি, দুই জেলায় বন্যার শঙ্কা

ধাইজান নদীকে ‘খাল’ দেখিয়ে খনন: ৩৯ লাখ টাকা ব্যয়ের বৈধতা নিয়ে প্রশ্ন

সৈয়দপুর রেলওয়ে: নষ্ট হচ্ছে ১৫০ কোটি টাকার সম্পদ

সৈয়দপুরে সরকারি এক প্রাথমিক বিদ্যালয় থেকেই বৃত্তি পেল ৪০ জন

শ্রমিক ইউনিয়নের এক পক্ষের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে মানববন্ধন