হোম > সারা দেশ > নীলফামারী

ডোমারে গাড়িবহরে হামলা: দুই ইউপি চেয়ারম্যানসহ ৩ জন কারাগারে

নীলফামারী প্রতিনিধি

গোলাম ফিরোজ, মো. রাসেল ও আলমগীর। ছবি: সংগৃহীত

২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারীর ডোমারে বিএনপির প্রার্থীর গাড়িবহরে হামলার ঘটনায় দুই ইউপি চেয়ারম্যানসহ তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার জেলাজজ আদালতের বিচারক মো. আবুল মনছুর মিয়া এই আদেশ দেন। এর আগে আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।

বিষয়টি নিশ্চিত করে আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আল মাসুদ চৌধুরী বলেন, অগ্নিসংযোগ, ভাঙচুর মামলায় উপজেলার সোনারায় ও হরিণচড়া ইউনিয়নের চেয়ারম্যান ও একজন ইউপি সদস্য রোববার জেলাজজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। বিজ্ঞ বিচারক তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিরা হলেন উপজেলার সোনারায় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম ফিরোজ চৌধুরী, হরিণচড়া ইউপির চেয়ারম্যান মো. রাসেল রানা এবং ডোমার সদর ইউপির ২ নম্বর ওয়ার্ডের সদস্য আলমগীর রহমান। তাঁরা স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।

সূত্রমতে, ২০১৮ সালের ২৩ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক রফিকুল ইসলাম। তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভগ্নিপতি। সেদিন প্রচারণার কাজে যাওয়ার পথে জোড়াবাড়ী এলাকায় তাঁর গাড়িবহরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে বিএনপির কমপক্ষে ৬০ নেতা-কর্মী আহত হন।

এ ঘটনায় গত বছরের ২৯ সেপ্টেম্বর ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রবিউল ইসলাম বাদী হয়ে ৩১ জনের নামে মামলা করেন। রোববার ওই মামলায় তাঁরা জেলাজজ আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মো. আবুল মনছুর মিয়ার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।

এ বিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, ‘জানতে পেরেছি আদালতে জামিন নিতে গেলে বিজ্ঞ বিচারক তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’

বৃদ্ধা মাকে হত্যা করে ঘরে পুঁতে রাখার অভিযোগ, ছেলে পলাতক

দুলাভাইয়ের বাড়িতে দাওয়াত খেতে এসে হামলার শিকার শ্যালক, হাসপাতালে মৃত্যু

নীলফামারীতে শিশু যৌন নিপীড়নের অভিযোগে ইমাম গ্রেপ্তার

নীলফামারীর পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়, জরিমানা নামমাত্র

নীলফামারীতে পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়, বিক্রেতাদের কাছ থেকেও নেওয়া হচ্ছে চাঁদা

নীলফামারীতে ট্রাক ও মিথিলা গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক করার প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে: আফরোজা খানম

নীলফামারীতে চোর চক্রের মূল হোতা গ্রেপ্তার, উদ্ধার ৩২ মোটরসাইকেল

ঝড়ে গাছের ডাল রেললাইনে: নীলফামারীতে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

নীলফামারীর সৈয়দপুর: রেলের জলাশয় ভরাট করে ‘প্লট বিক্রি’