হোম > সারা দেশ > নীলফামারী

নীলফামারীতে ট্রাক ও মিথিলা গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নীলফামারী প্রতিনিধি

দুর্ঘটনাকবলিত ট্রাকের ধাক্কায় মারা যান এক পথচারী। ছবি: আজকের পত্রিকা

নীলফামারীর ডোমারে ট্রাক ও মিথিলা গাড়ির (বিশেষ ধরনের অটোভ্যান) মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ শুক্রবার (২২ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নীলফামারী-ডোমার মহাসড়কের সোনারায় বাজারের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন জেলার ডোমার উপজেলার চিলাহাটি সবুজপাড়া এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে ও মিথিলা গাড়ির চালক মমিনুল ইসলাম (৩৮) এবং মাহিগঞ্জ এলাকার রতন অধিকারীর ছেলে বিকাশ অধিকারী (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেবীগঞ্জ থেকে নীলফামারীগামী একটি ট্রাকের সঙ্গে নীলফামারী থেকে ডোমারগামী একটি মিথিলা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মিথিলা গাড়ির চালক মমিনুল নিহত হন।

এ সময় দুর্ঘটনাকবলিত ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পথচারী বিকাশ অধিকারীকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে ডোমার ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ডোমার থানা-পুলিশ ও ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে দুর্ঘটনার পরও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুল্লাহ দুজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

নীলফামারীতে শিক্ষার্থীদের মিড-ডে মিলে পচা ডিম পেলেন ইউএনও

সৈয়দপুর পৌরসভা কার্যালয় ঘেরাও, পার্কিং চার্জ কমানোর দাবি

নীলফামারীতে পল্লী বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ২ শ্রমিক নিহত

ডিমলায় শিক্ষার্থীকে দিয়ে শিক্ষিকার শরীর ম্যাসাজের ভিডিও ভাইরাল, শোকজ নোটিশ ও তদন্ত কমিটি গঠন

খুঁটি স্থাপনের সময় বিদ্যুতায়িত হয়ে ২ শ্রমিকের মৃত্যু

দেশের সর্বোচ্চ তাপমাত্রা সৈয়দপুরে, বিপর্যস্ত জনজীবন

নীলফামারীর সৈয়দপুর: রেলওয়ে হাসপাতালের আধুনিকায়ন স্থবির

নীলফামারীতে জুয়াড়িসহ গ্রেপ্তার ৮

নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে

এইচএসসির রেজিস্ট্রেশন কার্ডের কিউআর কোডে তথ্যবিভ্রাট, উদ্বেগে পরীক্ষার্থী-অভিভাবকেরা