হোম > সারা দেশ > নেত্রকোনা

নাশকতার মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নেত্রকোনা, প্রতিনিধি

মো. রাজন মিয়া। ছবি: সংগৃহীত

নেত্রকোনার কলমাকান্দা উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো. রাজন মিয়াকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার (৫ নভেম্বর) দুপুরে সদর ইউনিয়নের ঘোষপাড়া এলাকায় অভিযান চালিয়ে নাশকতার একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মো. তারা মিয়ার ছেলে।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নাশকতার একটি মামলায় মো. রাজন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হবে।