হোম > সারা দেশ > নেত্রকোণা

কৃষিজমির মাটি ব্যবহার করে ইট তৈরি, চার ভাটাকে জরিমানা

নেত্রকোনা প্রতিনিধি

অবৈধ ইটভাটায় অভিযান। ছবি: আজকের পত্রিকা

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় কৃষিজমির মাটি ব্যবহার করে ইট তৈরির অপরাধে চারটি ইটভাটাকে চার লাখ টাকা জরিমানা করেছে প্রশাসন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) উপজেলার আশুজিয়া ও বলাইশিমুল ইউনিয়নে চারটি অবৈধ ইটভাটায় এ অভিযান চালায় উপজেলা প্রশাসন।

এ সময় কৃষিজমির মাটি ব্যবহার করে ইট তৈরি করার অপরাধে প্রত্যেক ইটভাটাকে এক লাখ টাকা করে মোট চার লাখ টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) নাঈম-উল ইসলাম চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।

অভিযানে সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তর নেত্রকোনার সহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল মতিন ও পরিদর্শক মাহবুবুল ইসলাম।

এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় কেন্দুয়া থানা-পুলিশের একটি টিম উপস্থিত থেকে সহায়তা করে। পাশাপাশি কেন্দুয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরাও অভিযানকালে উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া পরিচালিত ও কৃষিজমির উর্বর মাটি কাটার কারণে পরিবেশ ও কৃষি উৎপাদন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। এ সব কারণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

কেন্দুয়ার সহকারী কমিশনার (ভূমি) নাঈম-উল ইসলাম চৌধুরী বলেন, কৃষিজমি সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় এমন অভিযান আরও জোরদার করা হবে।

নেত্রকোনায় কোরবানির পশুর হাটের স্থান নির্ধারণ নিয়ে সংঘর্ষ

ডেপুটি স্পিকারের ঈদ উপহার পেল দুর্গাপুরের চার শহীদ পরিবার

কোটি টাকার কোকেনসহ গ্রেপ্তারের পর বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

নেত্রকোনায় নকল মোড়কে সয়াবিন তেল বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

নেত্রকোনায় ইয়াবাসহ যুবদল নেতা আটক

মাঠ থেকে গরু নিয়ে ফেরার পথে বজ্রপাতে যুবক নিহত

মদনে চাল কেলেঙ্কারি: দুই কর্মকর্তা বদলি, বহাল তবিয়তে জেলা খাদ্যনিয়ন্ত্রক

নেত্রকোনায় পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াতের হাতাহাতি

নেত্রকোনায় চাঁদাবাজির মামলায় যুবদল নেতাসহ গ্রেপ্তার ৩

৪২ কেজি ধান নিয়ে ৪০ কেজির দাম, দুর্গাপুরে ৪ ব্যবসায়ীকে জরিমানা