হোম > সারা দেশ > নেত্রকোণা

ফাঁকা বাড়িতে চোর: নিয়ে গেছে টাকা-স্বর্ণালংকার-ফ্রিজ, বাদ যায়নি থালা-বাসনও

নেত্রকোনা প্রতিনিধি

ব্যবসায়ীর বসতঘরে চুরি। ছবি: আজকের পত্রিকা

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় এক ব্যবসায়ীর বসতঘরে চুরির ঘটনা ঘটেছে। এ সময় ঘরে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা ও টিভি-ফ্রিজসহ কয়েক লাখ টাকা মূল্যের মালপত্র নিয়ে গেছে চোরেরা। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী রুপন সরকার বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন।

আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন এ তথ্য জানিয়েছেন। এর আগে গত রোববার উপজেলার বাহাম গ্রামে এ চুরির ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বাহাম গ্রামের রুপন সরকার ব্যবসার সূত্রে দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে ঢাকায় বসবাস করেন। গ্রামের ওই বাড়িটিতে তাঁর ফুফু পরিবারসহ বসবাস করতেন। গত ১৮ ফেব্রুয়ারি তাঁর ফুফু মেয়ের বাড়িতে বেড়াতে যান। গত রোববার ভোর ৫টার দিকে এক প্রতিবেশী রুপন সরকারের বাড়ির সামনের দরজার তালা ভাঙা দেখতে পেয়ে তাঁকে ও তাঁর ফুফুকে মোবাইল ফোনে বিষয়টি জানান। খবর পেয়ে তাঁরা বাড়িতে এসে দেখেন, ঘরের ভেতরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে।

পরবর্তীকালে তাঁরা শোয়ার ঘরে গিয়ে দেখেন, ওয়ার্ডরোব তালা ভাঙা এবং ভেতরে থাকা নগদ ৪৫ হাজার টাকা ও প্রায় সাড়ে তিন লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার চুরি হয়েছে। চুরি হওয়া স্বর্ণালংকারের মধ্যে রয়েছে ১২ আনা ওজনের একটি স্বর্ণের চেইন, ৮ আনা ওজনের এক জোড়া কানের দুল এবং ৪ আনা ওজনের একটি নথ। এ ছাড়া একটি ফ্রিজ, দুটি গ্যাস সিলিন্ডার, দুটি গ্যাসের চুলা, একটি রাইস কুকার এবং কাঁসার থালা-বাসনসহ অন্যান্য মালামাল চুরি হয়েছে। সব মিলিয়ে কয়েক লাখ টাকার মালামাল খোয়া গেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, ঘর খালি রেখে কোথাও যাওয়াটা ঠিক নয়। অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

৪ প্রাণহানির পরদিন নেত্রকোনার দুর্ঘটনাস্থলে স্পিডব্রেকার নির্মাণ শুরু

মাছ ধরার জালে আটকা ১০ ফুট লম্বা অজগর, উদ্ধার করে বনে অবমুক্ত

নেত্রকোনায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৪

‘পুলিশের চাকরি ওয়ান কাইন্ড অব বিজনেস’—বক্তব্যের অভিযোগে ওসি প্রত্যাহার

নেত্রকোনায় বাস-অটোরিকশা সংঘর্ষে মা ও দুই মেয়ে নিহত

কলমাকান্দায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত, একজন গুরুতর আহত

দুর্গাপুরে বিজিবির অভিযানে ১৯৮ বোতল ফেনসিডিল জব্দ

পূর্বধলায় পাগলা শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ১০

ভিজিএফ কার্ড না দেওয়ায় ইউপি চেয়ারম্যানকে ঝোলানোর হুমকি ছাত্রদল নেতার

নেত্রকোনায় কোরবানির পশুর হাটের স্থান নির্ধারণ নিয়ে সংঘর্ষ