হোম > সারা দেশ > নেত্রকোণা

মোহনগঞ্জে প্রেমিকের সহযোগিতায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, প্রেমিক গ্রেপ্তার

নেত্রকোনা প্রতিনিধি

প্রতীকী ছবি

নেত্রকোনার মোহনগঞ্জে এক স্কুলছাত্রীকে (১৬) ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণে সহযোগিতার অভিযোগে প্রেমিক আবির তালুকদারকে (১৭) গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত অটোরিকশাচালক জয় মিয়া (২২) পলাতক রয়েছেন।

শুক্রবার দুপুরে মোহনগঞ্জ পৌরশহরের বার্তারগাতী এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার আবির তালুকদার সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাকরপুর গ্রামের মশিউর তালুকদারের ছেলে। পরিবারসহ তিনি মোহনগঞ্জ পৌরশহরের টেংগাপাড়া এলাকায় বসবাস করতেন।

পলাতক জয় মিয়া একই উপজেলার খসিদপুর গ্রামের স্বাধীন মিয়ার ছেলে। তিনি মোহনগঞ্জ পৌরশহরের বার্তারগাতী এলাকায় ভাড়া বাসায় থেকে শহরে অটোরিকশা চালাতেন। স্ত্রী সন্তানসম্ভবা হওয়ায় সম্প্রতি বাড়িতে চলে যাওয়ার পর জয় ওই বাসায় একাই থাকতেন।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মোহনগঞ্জের একটি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। তার সঙ্গে আবিরের প্রেমের সম্পর্ক ছিল। শুক্রবার দুপুরে ভুক্তভোগী তার চাচাতো বোনকে নিয়ে কেনাকাটার উদ্দেশ্যে শহরে বের হন।

পরে আবির দেখা করার জন্য ভুক্তভোগীকে জয় মিয়ার অটোরিকশায় করে তার ভাড়া বাসায় নিয়ে যান। সেখানে ভুক্তভোগীর চাচাতো বোনকে পাশের একটি কক্ষে রেখে আবির ও ভুক্তভোগী কথা বলছিলেন। একপর্যায়ে জয় মিয়া ভুক্তভোগীকে ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, এ ঘটনায় আবির সহযোগিতা করেন।

ঘটনার পর দুই অভিযুক্ত বাসা থেকে চলে গেলে ভুক্তভোগী সেখান থেকে বের হয়ে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে।

ওইদিনই বিকেলে উপজেলার নওহাল এলাকার শিশুপার্কসংলগ্ন স্থান থেকে আবিরকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে শুক্রবার রাতে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। মামলায় জয় মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এবং আবিরের বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা মোহনগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান বলেন, `গ্রেপ্তার আবিরকে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে। পলাতক জয়কে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।'

নেত্রকোনায় অশ্লীল ভিডিও ধারণ করে ফেসবুকে প্রচার, গ্রেপ্তার ৮

হারিকেনের আলোয় পড়াশোনা করে পররাষ্ট্র ক্যাডারে প্রথম: তানভীরের এগিয়ে চলার গল্প

কেন্দুয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

ইট বেঁধে নদীতে ডুবিয়ে দেওয়া হয় নবজাতককে, ভেসে উঠলে লাশ উদ্ধার করে পুলিশ

আর্জেন্টিনার খেলার সময় বিদ্যুৎ চলে যাওয়ায় পল্লী বিদ্যুৎ অফিসে হামলা

পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করে পিকআপে তোলার সময় হাজির পুলিশ

দুর্গাপুরে মাদককে ‘লাল কার্ড’ দেখালেন ফুটবলপ্রেমীরা

বড় ভাইকে ছাড়িয়ে নিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, দুই ভাই গ্রেপ্তার

নেত্রকোনায় যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার