হোম > সারা দেশ > নেত্রকোণা

কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে কবিরাজের বিরুদ্ধে মামলা

নেত্রকোনা প্রতিনিধি

প্রতীকী ছবি

নেত্রকোনার দুর্গাপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ আলী (৬০) নামের এক কবিরাজের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ সোমবার দুপুরে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল রোববার বিকেলে ভুক্তভোগী ওই ছাত্রী (১৮) বাদী হয়ে থানায় এ মামলা করেন।

ভুক্তভোগী তরুণী স্থানীয় একটি কলেজে একাদশ শ্রেণিতে পড়াশোনা করেন। অভিযুক্ত মোহাম্মদ আলী দুর্গাপুর উপজেলার বাঐপাড়া গ্রামের বাসিন্দা। পেশায় একজন কবিরাজ।

অভিযোগ, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক বৃদ্ধকে দীর্ঘদিন ধরে কবিরাজি চিকিৎসা দিয়ে আসছিলেন মোহাম্মদ আলী। কয়েক মাস আগে ওই বৃদ্ধের মেয়েকে কুপ্রস্তাব দেন তিনি (মোহাম্মদ আলী)। পরে গত মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হলে ওই ছাত্রীকে মুখ চেপে তুলে নিয়ে যান মোহাম্মদ আলী। নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেন। এ বিষয়ে কাউকে না জানাতে হুমকি দিয়ে চলে যান তিনি।

এ ঘটনায় গতকাল রোববার দুর্গাপুর থানায় কবিরাজ মোহাম্মদ আলীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন ভুক্তভোগী ওই কলেজছাত্রী।

দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত মোহাম্মদ আলী পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে।

ধর্ষণের শিকার প্রতিবন্ধী কিশোরীর সন্তান প্রসব, অভিযুক্ত যুবক কারাগারে

আইনি লড়াইয়ে স্বপদে সেই চেয়ারম্যান, ইউএনও প্রত্যাহার

নেত্রকোনায় স্ত্রীকে হত্যার দায়ের স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

অভিযানে হামলা, ডিবি পুলিশের ৬ সদস্য আহত

ফাঁকা বাড়িতে চোর: নিয়ে গেছে টাকা-স্বর্ণালংকার-ফ্রিজ, বাদ যায়নি থালা-বাসনও

নেত্রকোনায় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১৫

এক ভোটের জন্য রেকর্ড করতে পারলেন না বাবর

নেত্রকোনা-২: লক্ষাধিক ভোটের ব্যবধানে ডা. আনোয়ারুল হক বিজয়ী

জীবনে কোনো দিন আবার ভোট দিতে পারব কল্পনাও করতে পারিনি: লুৎফুজ্জামান বাবর

ভোটারদের হুমকি-ধমকি দেওয়ার অভিযোগে বিএনপি নেতা আটক