হোম > সারা দেশ > নেত্রকোণা

ট্রেন থেকে ছিটকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি

ইয়াসিন আহমেদ সিয়াম। ছবি: সংগৃহীত

নেত্রকোনায় চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে ইয়াসিন আহমেদ সিয়াম (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। আজ রোববার সকাল ৯টার দিকে জেলা শহরের রাজুরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সিয়াম জেলার বারহাট্টা উপজেলার ধনপুর গ্রামের রুহুল আমিনের ছেলে এবং নেত্রকোনা আবু আব্বাছ কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোবারক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

রেলওয়ে পুলিশ ও ভুক্তভোগীর পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে নেত্রকোনায় কলেজে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন সিয়াম। মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে ঢাকাগামী আন্তনগর হাওর এক্সপ্রেস ট্রেনে চড়ে নেত্রকোনার উদ্দেশে যাত্রা করে। প্রচণ্ড ভিড়ের মধ্যে ট্রেনের দরজায় দাঁড়িয়ে ছিলেন সিয়াম। ট্রেনটি জেলা শহরের রাজুরবাজার এলাকায় পৌঁছালে মানুষের চাপে দরজা দিয়ে ছিটকে পড়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। পরে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নেত্রকোনা বড় স্টেশনের সহকারী স্টেশনমাস্টার নাসির উদ্দীন বলেন, আন্তনগর হাওর এক্সপ্রেস ট্রেনের দরজার কাছে দাঁড়িয়ে যাত্রা করছিলেন সিয়াম। জেলা শহরের রাজুরবাজার পৌঁছালে ট্রেন থেকে নিচে পড়ে যান।

ময়মনসিংহ রেলওয়ে পুলিশের পরিদর্শক মো. আখতার হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নেত্রকোনায় অবৈধভাবে মজুত করা ৩১০০ লিটার ডিজেল জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

পারিবারিক কলহে স্ত্রীর হাত-পায়ের রগ কেটে দিলেন স্বামী

নেত্রকোনায় ৩ মাদক কারবারিকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

নেত্রকোনার হাওরে পাওয়া লাশের পরিচয় মিলেছে

নেত্রকোনায় হাওরের ধানখেতে অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার

সড়ক সংস্কারে অনিয়ম উঠে যাচ্ছে পিচ

নেত্রকোনায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, হাতের টানে উঠে যাচ্ছে পিচ

নেত্রকোনায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রীর

নির্যাতনে স্ত্রীর আত্মহনন, স্বামী গ্রেপ্তার

জমি নিয়ে বিরোধে ভাতিজার ছোড়া ঢিলের আঘাতে চাচা নিহত