হোম > সারা দেশ > নেত্রকোণা

দুর্গাপুরে বালুর গদি ঘরে মিলল গৃহবধূর মরদেহ

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে এক বালুর গদি ঘর থেকে সেলিনা খাতুন (৩৭) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামের শিমুলতলী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে রাতে থানায় নিয়ে আসে পুলিশ।

নিহত গৃহবধূ উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের কাকড়াকান্দা গ্রামের এমদাদুল হকের স্ত্রী। দীর্ঘদিন যাবৎ পৌরসভার শিবগঞ্জ এলাকার একটি ভাড়াটিয়া বাসায় পরিবার নিয়ে বসবাস করে আসছেন তিনি।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সেলিনা খাতুন গতকাল সোমবার বিকেলে তাঁর বাপের বাড়ি নেত্রকোনার বাহাদুরপুর গ্রামে যাওয়ার কথা বলে শিবগঞ্জের ভাড়াটিয়া বাড়ি থেকে রওনা হয়। এরপর থেকেই তিনি নিখোঁজ হন। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পায়নি। ঈদে বালু ব্যবসা বন্ধ থাকায় আজ বুধবার বিকেলে পুনরায় ব্যবসা চালু করার জন্য শিমুলতলীর বালুর গদিঘর পরিষ্কার করার জন্য শ্রমিকেরা কাজ শুরু করেন। এ সময় ঘর খুলতেই ভেতরে গৃহবধূর মরদেহ দেখতে পান শ্রমিকেরা। তাঁদের চিৎকারে স্থানীয়রা এসে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে রাতে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম জানান, ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। বৃহস্পতিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হবে। পিবিআই ও ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার তদন্তে মাঠে কাজ করা হচ্ছে। 

দুর্গাপুর সম্পর্কিত আরও পড়ুন:

নেত্রকোনায় অবৈধভাবে মজুত করা ৩১০০ লিটার ডিজেল জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

পারিবারিক কলহে স্ত্রীর হাত-পায়ের রগ কেটে দিলেন স্বামী

নেত্রকোনায় ৩ মাদক কারবারিকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

নেত্রকোনার হাওরে পাওয়া লাশের পরিচয় মিলেছে

নেত্রকোনায় হাওরের ধানখেতে অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার

সড়ক সংস্কারে অনিয়ম উঠে যাচ্ছে পিচ

নেত্রকোনায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, হাতের টানে উঠে যাচ্ছে পিচ

নেত্রকোনায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রীর

নির্যাতনে স্ত্রীর আত্মহনন, স্বামী গ্রেপ্তার

জমি নিয়ে বিরোধে ভাতিজার ছোড়া ঢিলের আঘাতে চাচা নিহত