হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনায় স্ত্রীকে হত্যার দায়ের স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

নেত্রকোনা প্রতিনিধি

ছবি: আজকের পত্রিকা

নেত্রকোনায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী মো. আবু বক্করকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনা জেলা ও দায়রা জজ মোছা. মরিয়ম মুন মুঞ্জরীর আদালত এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্র পক্ষের আইনজীবী (পিপি) আবুল হাসেম।

মো. আবু বক্কর (৬২) কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার মোলামখার চর এলাকার জাফর আলীর ছেলে। নিহত নারীর নাম রেজিয়া খাতুন (৩৮)। তিনি মোহনগঞ্জ উপজেলার বসন্তিয়া গ্রামের বাসিন্দা।

আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আবু বক্কর ও রেজিয়া খাতুন উভয়েরই এটি দ্বিতীয় বিয়ে। বিয়ের পর থেকে আবু বক্কর মোহনগঞ্জের বসন্তিয়া গ্রামে রেজিয়ার বাড়িতে বসবাস শুরু করেন। তাঁদের দাম্পত্যজীবনে প্রায়ই কলহ লেগে থাকত। ২০১৪ সালের ২৯ এপ্রিল রাতে পারিবারিক কলহের জের ধরে আবু বক্কর রেজিয়াকে তাঁর পরনের শার্ট দিয়ে গলা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন। পরে লাশটি ঘরের পাশে থাকা একটি খড়ের গাদায় লুকিয়ে তাঁর প্রথম স্ত্রীর গর্ভজাত ছেলেকে ফোন করে বিষয়টি জানান।

পরদিন নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পরদিন নিহতের বোন বিউটি আক্তার বাদী হয়ে আবু বক্করকে আসামি করে মোহনগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। ১১ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আজ আদালত এই রায় ঘোষণা করেন। মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন মো. নজরুল ইসলাম খান।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আবুল হাসেম বলেন, এ রায়ে ন্যায়বিচার নিশ্চিত হয়েছে।

নেত্রকোনায় ধনু নদে ট্রলারে মিলল ভারতীয় মদ ও পণ্য, গ্রেপ্তার ৩

নেত্রকোনায় খাদ্যগুদামে মিলল অতিরিক্ত সাড়ে ৪৩ টন চাল, গুদাম সিলগালা

দায়িত্বে গাফিলতিও দুর্নীতির অংশ: ডেপুটি স্পিকার

নেত্রকোনায় দুই পক্ষের সংঘর্ষে আহত আ.লীগ নেতার মৃত্যু

নেত্রকোনা: বিএডিসির ভেজাল বীজে খেসারত দিচ্ছেন কৃষক

দায়িত্বশীলেরাই মামলার বাদী-সাক্ষী, আসামি হলেন ট্রাকচালক-হেলপার

নেত্রকোনায় গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা

নেত্রকোনায় পাচারকালে ৬৬৭ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২

বরফভর্তি বোতলের আঘাতে অচেতন স্কুলছাত্র: অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তার

কোরবানির ঈদ সামনে রেখে ব্যস্ততা বেড়েছে দুর্গাপুরের খামারগুলোতে