হোম > সারা দেশ > নেত্রকোণা

সোমেশ্বরী নদীতে গোসলে নেমে যুবকের মৃত্যু

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি 

সোমেশ্বরী নদীতীরে স্থানীয় বাসিন্দাদের ভিড়। ছবি: আজকের পত্রিকা

নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে গোসল করতে নেমে আশিক মিয়া (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৯ জুন) দুপুরে উপজেলার সোমেশ্বরী নদীর তেরীবাজার-শিবগঞ্জ ঘাট এলাকায় নদী থেকে তাঁর লাশটি উদ্ধার করা হয়।

মৃত আশিক মিয়া উপজেলার গাওকান্দিয়া ইউনিয়নের ঈশ্বরখলা কান্দিয়া গ্রামের খোশমাহমুদের ছেলে।

জানা গেছে, আশিক গার্মেন্টস কর্মী ছিলেন। তিনি গতকাল সোমবার স্ত্রীকে সঙ্গে নিয়ে বড় ভাই ওমর ফারুকের বাড়ি শিবগঞ্জ এলাকায় বেড়াতে এসেছিলেন। আজ দুপুর দেড়টার দিকে ভাতিজা শ্রাবণকে সঙ্গে নিয়ে সোমেশ্বরী নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে নদীর স্রোতে তলিয়ে যান তিনি। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধারের চেষ্টা চালালেও ব্যর্থ হন। খবর পেয়ে ময়মনসিংহ থেকে ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় ২০ মিনিটের অভিযানে ঘটনাস্থল থেকেই তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

মৃতের বড় ভাই ওমর ফারুক বলেন, ‘আমার ভাই সাঁতার জানত না। সে যখন ডুবে যাচ্ছিল, তখন আমার ছেলে তাকে বাঁচানোর চেষ্টা করেছিল, কিন্তু পারেনি।’

এ নিয়ে দুর্গাপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. মজিবুর রহমান বলেন, ‘৯৯৯-এ কল পাওয়ার পর আমরা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ময়মনসিংহের ডুবুরি দলকে খবর দিই। ডুবুরি দল এসে উদ্ধার অভিযান শুরু করে এবং প্রায় ২০ মিনিটের চেষ্টায় নদীর প্রায় ৩০ ফুট গভীর থেকে মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। পরে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।’

নেত্রকোনায় শিশু ধর্ষণ মামলার আসামি গাজীপুরে গ্রেপ্তার

জাবি শিক্ষার্থীকে অপহরণ করে নির্যাতন, ভিডিও ভাইরাল

কলমাকান্দায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত, আহত ৩

নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ভাই-বোন

নেত্রকোনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, আ.লীগের ২৫ জনের নাম উল্লেখ করে মামলা

নেত্রকোনায় গভীর রাতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, ভিডিও ভাইরাল

কর্মকর্তা নেত্রকোনার, বসবাস করেন ঢাকায়

নেত্রকোনায় তরুণীর মৃত্যুতে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিচার দাবিতে মানববন্ধন

নেত্রকোনায় শিশু জান্নাত হত্যা: এক মাস পরও গ্রেপ্তার হয়নি কেউ

নেত্রকোনায় রোহিঙ্গা নাগরিক সন্দেহে যুবক আটক