হোম > সারা দেশ > নেত্রকোণা

মোহনগঞ্জে ইয়াবাসহ যুবক আটক

নেত্রকোনা প্রতিনিধি

ইয়াবাসহ আটক মো. রাসেল মিয়া। ছবি: সংগৃহীত

নেত্রকোনার মোহনগঞ্জে ইয়াবাসহ মো. রাসেল মিয়া (৩২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে মোহনগঞ্জ পৌরশহরের কাজিয়াটি এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

আটক রাসেল মিয়া পৌরশহরের কাজিয়াটি এলাকার মো. খোরশেদ আলমের ছেলে। তাঁর বিরুদ্ধে আটটি মাদক মামলা রয়েছে।

পুলিশ জানায়, রাসেল একজন চিহ্নিত মাদক কারবারি। তাঁর বিরুদ্ধে মাদকের আটটি মামলা রয়েছে। প্রতিবার কারাগার থেকে জামিনে বেরিয়ে আবার মাদক কারবার শুরু করেন তিনি। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌরশহরের কাজিয়াটি এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় তাঁকে ৭৫টি ইয়াবাসহ আটক করা হয়।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বলেন, ‘এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদক আইনে মামলা দেওয়া হয়েছে। আজ বিকেলে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।’

নেত্রকোনার বড় বাজারে আগুন, দোকান ও বসতঘর পুড়ে ৭ কোটি টাকার ক্ষয়ক্ষতি

নেত্রকোনা শহরে পুড়ল দোকান-বসতঘর, কোটি টাকার ক্ষয়ক্ষতি

রাস্তায় কুকুরের ভয়ে বাড়িতে আশ্রয় নেওয়া শিশুকে ধর্ষণ, কারাগারে বৃদ্ধ

নেত্রকোনায় ভারতীয় মদসহ নারী ও কিশোর আটক

কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া ধর্ষণ মামলায় গ্রেপ্তার

নেত্রকোনায় নিজ বাসা থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

হোমিওপ্যাথি ওষুধের আড়ালে মাদক মামলার পলাতক আসামির ‘রেকটিফায়েড স্পিরিটের’ কারবার

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে মামলা

মহাদেও নদে বালু উত্তোলনের প্রতিযোগিতা, দুই নৌকার চাপায় প্রাণ গেল শ্রমিকের

পুলিশ দেখে দৌড়, খালে পড়ে কলেজছাত্রের মৃত্যু