হোম > সারা দেশ > নাটোর

আখের জমি থেকে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

লালপুর (নাটোর) প্রতিনিধি

উদ্ধার করা পিস্তল ও ম্যাগাজিন। ছবি: সংগৃহীত

নাটোরের লালপুরে পদ্মা নদীর উত্তর পাড়ের চরাঞ্চলে একটি আখের জমি থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহী। বুধবার (৪ নভেম্বর) উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের পানসিপাড়া গ্রামে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

এসআরবি-৫-এর নাটোর ক্যাম্প (সিপিসি-২) এক বিজ্ঞপ্তিতে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের একটি আভিযানিক দল পানসিপাড়া গ্রামের পদ্মা নদীর উত্তর পাড়ের চরাঞ্চলে অভিযান চালায়। এ সময় একটি আখের জমিতে পড়ে থাকা ছেঁড়া প্লাস্টিকের বস্তায় মোড়ানো একটি প্যাকেট তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন পাওয়া যায়।

পরে বিধি অনুযায়ী অস্ত্রগুলো জব্দ করে লালপুর থানায় হস্তান্তর করা হয়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জব্দ করা অস্ত্র থানার হেফাজতে রাখা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী সেগুলো উপস্থাপন করা হবে।

গুরুদাসপুরে সার পাচারের অভিযোগে দুই ডিলারকে শোকজ

ঋণের চাপে কলেজশিক্ষকের আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে মৃত্যু

দখল না সরালে উচ্ছেদ, লালপুরের ব্যবসায়ীদের সতর্ক করল প্রশাসন

ছাত্রদল নেতা শাকিল হত্যায় সন্দেহভাজন ৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন

এমপিপুত্রের সারের ডিলার নিয়োগ বাতিল চেয়ে ডিসির কাছে আবেদন

চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের মৃত্যু

গুরুদাসপুরে ৩০ বস্তা সার জব্দ

ছাত্রদল নেতা হত্যা মামলায় এমপিপুত্র মিন্টু ফের ২ দিনের রিমান্ডে

বাড়িতে মেহমান নিয়ে ব্যস্ত সবাই, পুকুরে ডুবে প্রাণ গেল দুই বোনের

নাটোরের গুরুদাসপুর: অপরাধে এমপিপুত্রের ঘনিষ্ঠ গ্রুপও