হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে অবৈধ ব্যাটারি কারখানার বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে পরিবেশ অধিদপ্তরের অভিযান। ছবি: আজকের পত্রিকা

নরসিংদীতে পরিবেশগত ছাড়পত্র ও ইটিপি ছাড়াই পরিচালিত অবৈধ শিল্পকারখানার বিরুদ্ধে অভিযান চালিয়ে চারটি কারখানার বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন করেছে পরিবেশ অধিদপ্তর।

আজ সোমবার (১৫ ডিসেম্বর) দিনব্যাপী জেলার সদর ও মাধবদী থানাধীন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ জাহিদ রাতুল। অভিযানকালে পরিবেশ অধিদপ্তর নরসিংদী জেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় জেলা পুলিশ ও র‍্যাব-১১-এর একটি টহল দল অভিযানে সহায়তা করে।

সংযোগ বিচ্ছিন্ন করা কারখানাগুলো হচ্ছে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর এলাকার মেসার্স রিহাম টেক্সটাইল, মাধবদীর বাগদাদ ডাইং, একই উপজেলার মেসার্স জে অ্যান্ড বি টেক্সটাইল মিলস এবং সদর উপজেলার ডেং ফেং লিমিটেড।

নরসিংদী জেলা কার্যালয়ের উপপরিচালক মো. বদরুল হুদা বলেন, পরিবেশগত ছাড়পত্র ও ইটিপিবিহীনভাবে পরিচালিত তিনটি ডাইং ও একটি ব্যাটারি কারখানার সেবা সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পরিবেশদূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কোনো স্ট্যান্ডে আজ থেকে চাঁদা নয়: সংসদ সদস্য বকুল

নরসিংদীর পাঁচ আসনেই জয়ী বিএনপি

৩০ বছরের নৌকার ঘাঁটি এবার ধানের শীষের

নরসিংদী-২ আসনে জয়ী বিএনপির আবদুল মঈন খান

নরসিংদীর ৫ আসনের সবকটিতে ধানের শীষ এগিয়ে

নরসিংদী-২ আসনে প্রাপ্ত ২৫ কেন্দ্রের ফলাফলে এগিয়ে মঈন খান

নরসিংদী-৫ আসনে প্রাপ্ত ৪২ কেন্দ্রের ফলাফলে এগিয়ে ধানের শীষ

নরসিংদীর ৫টি আসন: আ.লীগের ভোটে নজর সবার

ব্যবসায়ীকে গুলি করে হত্যা, তুচ্ছ বিরোধে পরিকল্পিত হামলার অভিযোগ

নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে কিশোরের মৃত্যু