হোম > সারা দেশ > নরসিংদী

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ২ ফার্মেসি মালিককে জরিমানা

নরসিংদী প্রতিনিধি

ভ্রাম্যমাণ আদালত। ছবি: সংগৃহীত

নরসিংদীর রায়পুরায় ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুটি ফার্মেসির মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-সংলগ্ন তুলাতুলি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল।

অভিযানে রায়পুরা থানা-পুলিশ ও আনসার সদস্যরা সার্বিক সহায়তা দেন।

অভিযানে বিভিন্ন ধরনের মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়। এ সময় পৃথক দুটি মামলায় মোট ৭ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

সহকারী কমিশনার মুনমুন পাল জানান, জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং নিরাপদ ওষুধ সরবরাহ বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ ও হত্যা মামলায় সাত আসামি ৮ দিনের রিমান্ডে

নরসিংদীতে কিশোরী ধর্ষণ ও হত্যার হোতা নুরা ভারতে পালানোর চেষ্টা করছিলেন

সালিস করা বিএনপি নেতা ও মূল আসামিসহ গ্রেপ্তার ৭

নরসিংদীতে কিশোরীকে অপহরণের পর হত্যায় বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৫

নরসিংদীতে কিশোরীকে বাবার কাছ থেকে তুলে নিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৪

ধর্ষণের বিচার চাওয়ায় কিশোরীকে বাবার কাছ থেকে তুলে নিয়ে হত্যা

‘দুর্নীতিগ্রস্ত পুলিশ সদস্যদের স্থান বাহিনীতে নয়, বিচারালয়ে হওয়া উচিত’

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ বালু উত্তোলন ঠেকাতে গিয়ে গুলিবিদ্ধ ৪

কোনো স্ট্যান্ডে আজ থেকে চাঁদা নয়: সংসদ সদস্য বকুল

নরসিংদীর পাঁচ আসনেই জয়ী বিএনপি