হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে নিখোঁজ এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে ফতুল্লা বাজার সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করে কোস্টগার্ড সদস্যরা। পরে লাশটি নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

নিহত মনির হোসেন (৪০) ঢাকার কেরানীগঞ্জ থানার পূর্ব আগানগর এলাকার কুদ্দুস ব্যাপারীর ছেলে। তিনি পেশায় পোশাক ব্যবসায়ী।

নিহতের মেয়ে সুমাইয়া বলেন, ‘গত শনিবার বিকেলে ব্যবসায়িক কাজে নিউ মার্কেটে যাওয়ার জন্য বাসা থেকে বের হয় বাবা। এরপর থেকে তাঁর আর খোঁজ পাওয়া যায়নি। জিডি করার জন্য কেরানীগঞ্জ থানায় গেলেও থানার কার্যক্রম বন্ধ ছিল। ঘটনার দুদিন আগে আমাদের বাসার সামনে মাদকের আড্ডা ভেঙে দিতে সুমন নামের এক মাদক ব্যবসায়ীকে মারধর করে। এই ঘটনার কারণে ক্ষিপ্ত হয়ে সুমন আমার বাবাকে হত্যা করতে পারে।’

পাগলা নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক ইয়ার আলী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশের সঙ্গে তাঁর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি পাওয়া যায়। সেই সূত্র ধরেই পরিবারের সঙ্গে যোগাযোগ করলে তাঁর মেয়ে এসে লাশ শনাক্ত করে। এটি হত্যাকাণ্ড নাকি পানিতে ডুবে মৃত্যু তা ময়নাতদন্তের পরে নিশ্চিত হওয়া যাবে।

চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী, একঝলক দেখতে মহাসড়কে নেতা-কর্মীদের ভিড়

গ্যাসের অবৈধ সংযোগ: ফতুল্লার ঘরে ঘরে ‘মৃত্যুকূপ’

বাবার তিন ঘণ্টা পর প্রাণ গেল এক ছেলের, বাকি দুজনের অবস্থাও আশঙ্কাজনক

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ: স্বামী-সন্তানদের পর চলে গেলেন সালমাও, পরিবারের কেউই বেঁচে রইল না

নারায়ণগঞ্জে কাভার্ড ভ্যান-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, যুবক নিহত

জেরা মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যানটিনের আগুনে দগ্ধ একজনের মৃত্যু

‘গ্যাস সিলিন্ডারে লিকেজ’ থেকে জেরা মেঘনাঘাটে আগুন

নারায়ণগঞ্জে বাসায় বিস্ফোরণ: বাবা ও তিন সন্তানের মৃত্যু, মায়ের অবস্থাও আশঙ্কাজনক

সোনারগাঁয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ভূমি কর্মকর্তা নিহত

নারায়ণগঞ্জে বাসায় বিস্ফোরণ: বাবা ও মেয়ের পর এবার ছেলের মৃত্যু