হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ফতুল্লায় স্ত্রী-ছেলেকে কুপিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি

মৃত্যুদণ্ডপ্রাপ্ত হারেজ। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জেরে স্ত্রী ও ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার দায়ে হারেজ (৪৫) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

আজ সোমবার নারায়ণগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক মো. আব্দুস সামাদ।

আদালতের রায়ে সন্তুষ্টি প্রকাশ করে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আবুল কালাম আজাদ জাকির মামলার বিবরণ দিয়ে জানান, হারেজ স্ত্রী ও সন্তানকে নিয়ে ফতুল্লার ভোলাইল গেউদ্দার বাজার এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। ২০২০ সালের ৮ জুলাই রাত আনুমানিক পৌনে ২টার দিকে পারিবারিক কলহের জেরে স্ত্রী মনোয়ারা বেগম (৩৫) ও ছেলে সোহাগকে (১৬) ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন তিনি।

এ ঘটনায় মনোয়ারার বড় ভাই মজিবুর রহমান মজিদ (৪০) ফতুল্লা থানায় মামলা করেন। পরে পুলিশ তদন্ত শেষে হারেজের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সোমবার আদালত হারেজকে মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

রূপগঞ্জে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ, নিহত ২

সোনারগাঁয়ে আড়াইহাজারের যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

দেড় শতাব্দী ধরে পাশাপাশি মসজিদ-মন্দির

সিদ্ধিরগঞ্জে ফার্নেস অয়েলের গোডাউনে আগুন

নারায়ণগঞ্জে ঝুট ও পলিথিনের গোডাউনে আগুন

মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স, কাউকে ছাড় দেওয়া হবে না: আইজিপি

মাহফিলে নাম নিয়ে বিরোধ, যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

বাংলাদেশে এটা আমার প্রথম দুর্গাপূজা: মার্কিন রাষ্ট্রদূত

সোনারগাঁয়ের পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

সোনারগাঁয়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ভারতের উপ-হাইকমিশনার